যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তে মধ্যবয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বিজিবি বলছে,ধারনা করা হচ্ছে ৩-৪দিন পূর্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুটখালি সীমান্তের ভারত বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর ১৪৬ আর পিলার হতে আনুমানিক ২০০ গজ উত্তরে শূন্যরেখা হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর তীরে
তবি মোড়ল নামক এক ব্যক্তির আম বাগানে লাশটি পাওয়া যায় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার।পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারনা ৩/৪ দিন আগে দুস্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে রেখে যায়।
লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।পুলিশ কিম্বা স্হানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।





Leave a Reply