1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর হৈবতপুরে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোর হৈবতপুরে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শহিদ জয়,যশোর অফিস :

যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্রের প্রথম ধাপ উত্তোরণ হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে গণতন্ত্রের বিজয় সেই দিন অর্জিত হবে, যেদিন বাংলাদেশের মানুষ তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে পারবো।

সোমবার যশোর সদর উপজেলার হৈবুতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাতমাইল বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার রাতে নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত বড় বাজারে সর্বস্তরের ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগের বর্বরতার কথা ভুলে যায়নি। তাদের গুন্ডা বাহিনীর নির্যাতন নিপীড়ন আর দেখতে চাই না। তাই শেখ হাসিনার গুন্ডাবাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে করে ওই সন্ত্রাসীরা কোন ভাবে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। যার শরীরে শহীদ জিয়াউর রহামনের আদর্শ রয়েছে,

যিনি তরিকুল ইসলামের জীবন থেকে রাজনীতি শিখেছেন, তিনি কোন দিন কারও প্রতিপক্ষ হতে পারেন না। আমি বিশ্বাস করি বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের ভাইয়ের জনগণের কাতারে আছে, জনগণের পাশে আছে। যে অনাচার আওয়ামী লীগ করেছে, সেই অনাচার বিএনপির কোন নেতাকর্মীকে করতে দেব না। যদি দলের কেউ অনাচারে লিপ্ত হয়, তাহলে ওই সন্ত্রাসীদের শায়েস্তা করার আগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবো।

সমাবেশে হৈবুতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সদর উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, আব্দুর রহিম, সাতমাইল বাজারের ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, সনাতন ধর্মাবলম্বী নেতা তারাপদ ঘোষ, বিএনপি নেতা ও হৈবুতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews