সোমবার বিকেল ৩টায় বেলা ৩টা বাজতেই কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে স্থলে ব্যানার, প্লাকোর্ড, ফেস্টুন হাতে স্লোগানসহ হাজার হাজার শিক্ষার্থী জড় হতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন ধর্মীয় সংগঠনের, বিভিন্ন বয়সী নারী পুরুষ হাজির হন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ত্রিমোহনী মোড়ে এক সমাবেশ ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণে লাখো মানুষের ঢল নামে।
এসময় স্লোগানের ভাষা ছিল, তুমি কে আমি কে, বাঙ্গালি বাঙ্গালি, সংখ্যলঘুদের ওপর হামলা কেন, জবাব চাই, জবাব চাই, আমার মাটি আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ সহ নানাবিধ শ্লোগানে সমাবেশ স্থল প্রকম্পিত হয়েওঠে। প্রায় একঘন্টা ত্রিমোহনী মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ভ্যান ও নসিমন-করিমনে মানুষের অংশগ্রহণ চোখে পড়ে।
বিভিন্নস্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর, মন্দিরের জায়গা দখল, অগ্নিসংযোগ, লুটপাট ও সনাতনীদের, নির্যাতন, হত্যা ও দেশ ত্যাগের হুমকির প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংখ্যালঘু অধিকার সংরক্ষণের সমন্বয়ক তাপস পাল,চিরঞ্জিত শীল,গৌরব অধিকারী ও শ্রাবন্তী দাস। ৮ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো:
১। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত-বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
২। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
৩। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা।
৪। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা।
৫। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করা।
৬। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করা।
৭। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা।
৮। শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দেয়া।
Leave a Reply