শেখ হাসিনা সরকারের পতনের পর ডুমুরিয়া উপজেলায় কর্মরত ৫ সাংবাদিকের ওপর হামলা ও মোটর সাইকেল পোড়ানের ঘটনায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রবল আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই দৈনিক যায়যায় দিন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত ফৌজদারকে কতিপয় দুষ্কৃতকারী ডুমুরিয়া বাসস্ট্যান্ডে বেপরোয়া মারপিট করে এবং তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
ওইদিন বিকালে দৈনিক তথ্য ও এশিয়ান টেলিভিশন’র ডুমুরিয়া প্রতিনিধি আকতারুজ্জামান লিটন’র চুকনগরে নরনিয়া গ্রামের বাড়িতে ভাংচুর,তার মা’কে মারধর ও তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। ওইদিন রাতে চুকনগর বাজারে দৈনিক মানবজমিন প্রত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুমন ব্রহ্ম বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট করে। এসময় তার
মোটরসাইকেল ও ছেলের বাইসাইকেল পুড়িয়ে দেয়। পরদিন সকালে দৈনিক সংযোগ বাংলাদেশ’র ডুমুরিয়া প্রতিনিধি মাসুম গাজী ও দৈনিক রাজপথের দাবি ডুমুরিয়া প্রতিনিধি নাসিম গাজীকে বাগাছড়া গ্রামের বাড়িতে না পেয়ে তাদের কম্পিউটার-চেয়ার-টেবিল ভাংচুর করে।
এরই প্রতিবাদে গতকাল শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র সভাপতি কাজি আবদুল্লার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল পরিস্থিতি আলোচনা করে সাংবাদিকদের ওপর হামলা-ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
এদিকে কর্মরত সাংবাদিকদের প্রতি দল-নিরোপেক্ষ ভূমিকা রাখার আহবানও জানানো হয়। বক্তব্য রাখেন সাংবাদিক- অরুণ দেবনাথ,আবদুল লতিফ মোড়ল,সুব্রত ফৌজদার,
এস.রফিকুল ইসলাম,শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ,মাহাবুর রহমান,শেখ সিরাজুল ইসলাম,গাজী আবদুল কুদ্দুস, আশরাফুল আলম সুমন ব্রহ্ম প্রমুখ।





Leave a Reply