1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অস্তাচলে জীবন

  • রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

অস্তাচলে জীবন

মুহম্মদ আজিজুল হক, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

এমনি এক বয়স আমার
মৃত্যুর কথা ভাবি বারংবার
নতুন কিছু করিতে গেলে ভাবি
কতটুকু সময় আছে কাটাবার।
প্রতিদিন ভোরে জিজ্ঞাসি নিজেরে
এ দিনটির দেখিবো তো শেষ!
ঊষার আলোর তরী পৌঁছাবে কি
সায়াহ্নে দিবসের সম্ভার নিয়ে বেশ?
জীবনের আঙ্গিনায় পীতাম্বরী
সূর্যের পড়িয়াছে আলো;
ক্ষণে ক্ষণে তার কমিতেছে তেজ
আসিতেছে আঁধার কালো।
ঐ যে তরুরাজি ঘন ছায়া তার
ফিকে হয়ে যেয়ে ধীরে
মিলায়ে গিয়েছে চতুর্দিক হতে
আগত আঁধারের ভীড়ে।
তারই ঘনায়মান করুণ ছায়া
পড়িয়াছে আমার জীবনের ‘পর
রঙ্গীন ধরিত্রী আজ আমার চোখে
বিবশ বিবর্ণ ঊষর।
নিবাস আমার নিরন্তর এখন
ওপারে যাবার খেয়াঘাটে,
পারের পালা কখন এসে পড়ে
সেই ভাবনায় প্রহর কাটে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews