1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রবাসীকে গুলি করে ও টাইলস মিস্ত্রিকে জবাই করে হত্যা

  • শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

যশোরে প্রবাসীকে গুলি করে ও টাইলস মিস্ত্রিকে জবাই করে হত্যা

যশোর অফিস :

যশোরে শুক্রবার রাতে আলাদা দুটি ঘটনায় কুয়েত প্রবাসী মেহের আলীকে (৪৫), গুলি করে ও টাইলস মিস্ত্রি জাহাঙ্গীর আলম মিঠুকে(৩৩), জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা পশ্চিমপাড়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালেক মন্ডলের ছেলে। তিনি চলতি বছরের ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফিরেছেন। প্রবাসে থেকে তিনি হাদিয়া নামক স্থানে একটি প্রতিষ্ঠান কাজ করতেন। কুয়েতে যাওয়ার আগে তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সংক্রিয় কর্মী ছিলেন। পরিবারের স্বজনের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নিহত স্বজনেরা জানিয়েছেন, গত দুইদিন ধরে মেহের আলী যশোর সদরের বাহাদুরপুর এলাকার আনোয়ার হোসেন নামে তার এক খালু শ্বশুরের বাড়িতে ছিলেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যার দিকে মেহের তার বাড়িতে ফেরেন।এদিন বাড়িতে রাতে খাওয়া দাওয়া শেষে বাড়ির কলাপসিবল গেটে তালা দিতে আসলে পূর্ব থেকে ওর পেতে থাকা দুবৃর্ত্তরা গেটের সামনে এসেই মাথায় গুলি করে পালিয়ে যান। গুলির শব্দ শুনেই স্বজনেরা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাত দেড়টার দিকে হাসপাতালের মর্গের সামনে আহাজারি করতে দেখা যায় নিহতের ছোট ভাই আবু আব্দুল্লাহকে। তিনি বলেন,দীর্ঘদিন ধরে আমার ভাই মেহের আলীসহ তিন ভাই বিদেশে থাকি। বিদেশ যাওয়ার আগে ভাই বিএনপির রাজনীতি করতো। স্থানীয় আওয়ামী লীগের নেতারা মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সময়ে জেলও খাটিয়েছে। বিভিন্ন সময়ে ভাইয়ের কাছে নেতাকর্মীরা চাঁদাও দাবি করতো। কিন্তু ভাই দিতে চাইতো না। তাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কিছু দ্বন্দ্ব ছিলো। এর মধ্যে দির্ঘদিন পর গত ২৬ জুলাই আমার ভাই দেশে ফিরেছে। গত সোমবার সেইসব নেতাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে শুনেছি। এসব রাজনৈতিক দ্বদ্বের জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। এই হত্যা পূর্বপরিকল্পিত।কেননা আমার ভাইয়ের বাড়ির চারিপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে যারা মেরেছে, তারা আগে থেকে সিসিটিভি ক্যামেরা কেটে দিয়েছে।

আহাজারি করতে করতে তিনি বলেন, আমার ভাইয়ের পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই শিশু সন্তান রয়েছে। তাদের কি হবে, তাঁরা যে বাবা হারিয়েছে। তারা কারে বাবা বলে ডাকবে। আমার ভাই হত্যার বিচার চাই? আমার ভাইরে কেন মারলো’। বারবার “ভাই ভাই” বলে বুকচাপড়াতে চাপড়াতে বিলাপ করতে দেখা যায়,ভাই হারানো আবু আব্দুল্লাহকে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ খন্দকার রেজয়ান উদ দারাইম জানান,গুলিবিদ্ধ মেহের আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনেন স্বজনরা। তার মাথার পিছনের দিকে ডান সাইটে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে অপর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে,সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আড়পাড়ার বিলপাড়া মাঠ। সেখান থেকে পুলিশ জাহাঙ্গীর আলম মিঠু(৩২) নামে এক টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে।আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় বিলপাড়া মাঠ থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়।সন্ত্রাসীদের হাতে নিহত জাহাঙ্গীর আলম মিঠু ওই এলাকার মোদাচ্ছের আলীর ছেলে।

নিহত মিঠুর আত্মীয় স্বজনরা সাংবাদিকদের বলেছেন, মিঠু কয়েক বছর আগে বিদেশ থেকে বাড়ি ফেরেন।বাড়িতে এসে টাইলস্ মিস্ত্রির কাজ করতেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার মরদেহ দেখতে পান। তার গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান তারা।

দুটি হত্যাকাণ্ডের বিষয় যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন,লাশ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ও ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews