1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গত ০২ অক্টোবর শিশু সানজিদা জান্নাত মিষ্টি হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত -২ আসামী গ্রেফতার

  • সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

০১/১০/২০২২ শনিবার বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় যশোর কোতয়ালী থানাধীন ৯নং আরবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ বি-পতেঙ্গালী সাকিনের সোহেল রানার মেয়ে ৪ বছরের শিশু কন্যা সানজিদা জান্নাত মিষ্টি নিজ বাড়ীর পাশে বাচ্চাদের সাথে খেলাধুলা করাকালে নিখোঁজ হয়।

পরিবারের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে ইং ০১/১০/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.০০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডাইরী নং-৫০ লিপিবদ্ধ করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কে অবহিত করে। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় ডিবি’র ওসির তত্ত্বাবধানে ডিবি’র এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম স্থানীয় অনুসন্ধান পূর্বক উক্ত এলাকার আঞ্জুয়ারা নামের এক মহিলাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিবাদী আঞ্জুয়ারা খাতুন স্বেচ্ছায় স্বীকার করে যে, নিখোঁজ সানজিদাকে আপেল খাওয়ার প্রলোভন দিয়ে তার বিল্ডিং ঘরে ডেকে নিয়ে তার বসতঘরের পূর্ব পাশের্^র কক্ষে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব আক্রোসে তার নিজের ব্রা ও গামছা দ্বারা হাত-পা বেঁধে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে এবং মুখের মধ্যে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করতঃ হত্যার রহস্য গোপন করার নিমিত্তে মরদেহ তার বসত ঘরের সিড়িপথের নীচে রাখা চালের ড্রামের মধ্যে চাল দিয়ে ঢেকে রাখে।

এছাড়াও আঞ্জুয়ারা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সানজিদার পরিবারের লোকজনদেরকে বাড়ীর পাশে পুকুরে তল্লাশী করার পরামর্শ দেয় এবং বিভিন্ন জায়গায় তাদের সাথেই খোজাখুজি করে। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক ডিবি ও থানা পুলিশ তাকে নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ শত শত জনতার সামনে ইং ০১/১০/২০২২ তারিখ রাত ২৩.০৫ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন বি-পতেঙ্গালী সাকিনে বিবাদী আঞ্জুয়ারা খাতুন এর পাকা বসত বাড়ীর সিড়িপথের নীচে রাখা টিনের তৈরী চালের ড্রামের মধ্যে চালের নীচ থেকে বিবাদী আঞ্জুয়ারা খাতুনের দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে নিখোঁজ সানজিদা জান্নাত মিষ্টির মৃতদেহ উদ্ধার করে ডিবি ও থানা পুলিশ।

নিহত সানজিদা জান্নাত মিষ্টি এর পিতা সোহেল রানা এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০ তাং-০২/১০/২০২২ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলার প্রধান আসামী আঞ্জুয়ারা খাতুনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আঞ্জুয়ারা খাতুন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তার জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, প্রকাশিত নিহত সানজিদার লাশ ঘুমের কাজে সহায়তাকারী ২ জনকে ইং ০২/১০/২০২২ তারিখ রাত ২২.০০ ঘটিকার সময় বি-প্রতেঙ্গালী সাকিনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা: ১। আঃ মালেক গাজী (৬৫), পিতা-কেরামত আলী গাজী, মাতা-মৃত সখিনা বেগম, ৩। খাদিজা বেগম (৫০), স্বামী- আঃ মালেক গাজী, পিতা-মৃত ইয়ার আলী শেখ, মাতা-মৃত লতিফা বেগম, উভয় সাং-বি-পতেঙ্গালী, থানা-কোতয়ালী, জেলা-যশোর। উদ্ধারহয় লাশ গুম হওয়া নমুনার চাউল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews