1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গণবিক্ষোভের পর থমথমে অবস্থা

  • মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরে গণবিক্ষোভের পর থমথমে অবস্থা

যশোর অফিস :

জনবিক্ষোভে শেখ হাসিনার পদত্যাগের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্তবর্তী জেলা যশোরে। সর্বত্র বিরাজ করছে ভয় ও আতঙ্ক। বিশেষ করে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নেতাকর্মী ও ক্যাডারদের মনে বিরাজ করছে এক অজানা শংকা। বিগত দিনে যে সব নেতাকর্মী অতিমাত্রায় বাড়াবাড়ি করেছিলেন তারাই আজকের এই গণবিক্ষোভে জনরোষের শিকার হচ্ছেন বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে হামলা ভাংচুর ও লুটপাট প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামায়াত তার নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের ধর্মীয় উপাসনালয়ে পালাক্রমে ডিউটি করছেন বিএনপি, জামায়াত-শিবির, মাদ্রাসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

এদিকে গতকাল বিক্ষুব্ধ জনতার ক্রোধের শিকার হয়ে যশোর শহরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা বিকেলে পরিস্কারে নামেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তবে লক্ষ্যনীয় বিষয় গোটা শহরে আন্দোলনকারীদের তান্ডব চললেও কোথায় দেখা মেলেনি আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোন সদস্যকে। তবে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত তার নেতাকর্মীদের সাথে নিয়ে গতকাল রাত থেকে যশোরের বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন।

এদিকে যশোরের সীমান্ত দিয়ে যাতে কোন অপরাধী পালিয়ে ভারতে চলে যেতে না পারে সেই জন্য আন্দোলনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বেনাপোল, পুটখালী, গোগা, মাসিলা, আন্দুলিয়া, বেলতা, কাশিপুরসহ গোটা এলাকায় পালাক্রমে পাহারা বসানো হয়েছে। সীমান্তের বিভিন্ন প্রবেশ মুখে বিজিবিকে রাখা হয়েছে সতর্কাবস্থায়।

তবে জেলা শহরের বাইরে বিভিন্ন উপজেলাতে কমবেশী হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার যেন পুনুরাবৃত্তি না ঘটে সেই জন্য এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে সকলকে শান্ত থাকার আহবান জানানো হচ্ছে।

এদিকে কয়েকদিন বিরত থাকার পর আজ থেকে কর্মচাঞ্চল্যতা ফিরেছে বেনাপোল স্থল বন্দর ও নওয়াপাড়া নৌবন্দরে। সকাল থেকে বন্দরে ভারতীয় পন্যবাহী শত শত ট্রাক বেনাপোল বন্দর ইয়ার্ডে প্রবেশ করে। বেনাপোল বন্দর থেকে কয়েকশ’ বাংলাদেশী পন্যবাহী ট্রাকও ভারতের পেট্রাপোলে প্রবেশ করে। বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে জন চলাচল শুরু হয়েছ্ েতবে ভারতগামী যাত্রীদের কে কঠোরভাবে তল্লাসী করা হচ্ছে। ডগ স্কোয়ার্ড দিয়ে পাসপোর্ট যাত্রীদের তল্লাসীর পাশাপাশি তাদেরকে বিশেষ ভাবে নজরদারি করছে ইমিগ্রেশন কতৃপক্ষ।

এদিকে গত রাতের সহিংসতায় যশোরের ৮টি উপজেলা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আক্রান্ত হয়ে ১৫৬ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জেনারেল হাসপাতালের সুপার ডাক্তার হারুন অর রশীদ জানিয়েছেন। যাদের অধিকাংশই মারপিটের ও হামলার শিকার।এদের মধ্যে ২জন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews