1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গরুর চামড়ার দাম কিছুটা ঊর্ধ্বমুখী

  • মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

ঢাকার বাইরে গরুর চামড়ার সরকার নির্ধারিত দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা। আর ছাগলের চামড়ার দাম প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা। কিন্তু যশোর অঞ্চলের সবচেয়ে বড় রাজারহাট চামড়ার মোকামে বর্গফুট হিসাবে চামড়া কেনাবেচা হচ্ছে না। প্রতি পিস দরে চামড়া কেনাবেচা হচ্ছে। যদিও ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দরে বর্গফুট হিসাবেই বেচাকেনা হচ্ছে, তবে তার পরিমাপ হচ্ছে চোখের আন্দাজে।রাজারহাট চামড়ার মোকামের ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোরবানি ঈদের দিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত ৩৫০টি গরুর কাঁচা চামড়া কিনেছেন। গিয়াস উদ্দিন বলেন, ‘ঈদের দিন হাটে বসেই ৩৫০টি গরুর চামড়া কিনেছি। ৩০০ থেকে ১২০০ টাকা দরে প্রতিটা চামড়া কেনা হয়েছে।’রাজারহাটে চামড়ার বড় হাট বসছে আগামী শনিবার। এদিন দক্ষিণবঙ্গের সবচেয়ে জমজমাট হাট হবে বলে ব্যবসায়ীদের আশা।
সরকার নির্ধারিত বর্গফুট হিসাবে না কিনে প্রতি পিস হিসাবে কিনছেন কেন, প্রশ্নে তিনি বলেন, চোখের আন্দাজে ফুট হিসাবেই কেনা হয়। গত বছরের তুলনায় এবার কাঁচা চামড়ার দাম বেশি দাবি করে তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর গরুর চামড়ার দাম কিছুটা বাড়লেও ছাগলের চামড়ার দাম একই রকম রয়েছে। ৫ টাকা থেকে ২০ টাকা দরে প্রতিটা ছাগলের চামড়া বেচাকেনা হয়েছে।গিয়াস উদ্দিনের মতো অন্য ব্যবসায়ীরাও বর্গফুট নয়, প্রতি পিস হিসাবে চামড়া কিনেছেন।

চামড়া ব্যবসায়ীরা জানান, রাজারহাটে ঈদের দিন দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট কাঁচা চামড়ার বেচাকেনা হয়েছে। এদিন এই মোকামে অন্তত ছয় হাজার গরু ও পাঁচ হাজার ছাগলের কাঁচা চামড়া বেচাকেনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মাদ্রাসায়ও চামড়া কেনাবেচা হয়েছে।

মো. মামুন নামের আরেক চামড়া ব্যবসায়ী বলেন, ‘রাজারহাটের বাইরে বিভিন্ন মাদ্রাসায় বড়সংখ্যক চামড়ার বেচাকেনা হয়েছে। এবার আমি যশোর সদর উপজেলার শেখহাটি ও খানকায়ে শরিফ মাদ্রাসা থেকে ৭০০ টাকা দরে প্রতিটা গরুর চামড়া কিনেছি। যা গত বছর গড়ে ৫২০ টাকা দরে কিনেছিলাম। দুই মাদ্রাসা ও রাজারহাট মোকাম থেকে ঈদের দিনে ৫৫০টি গরুর চামড়া কেনা হয়েছে।’

তিনি জানান, ফুট মেপে চামড়া কেনাবেচা হয় না। চোখের আন্দাজে ফুট ধরে কেনাবেচা হয়।

রাজারহাটে চামড়ার বড় হাট বসছে আগামী শনিবার। এদিন দক্ষিণবঙ্গের সবচেয়ে জমজমাট হাট হবে বলে ব্যবসায়ীদের আশা।

সংগ্রহ প্রথম আলো পত্রিকা ১২/০৭/২০২২ ইং মঙ্গলবার

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews