1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুনি তুই সরে যা; যশোরের রাজপথে বাবা- মা

  • রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

খুনি তুই সরে যা; যশোরের রাজপথে বাবা- মা

যশোর অফিস :

সাথে আছি বাবা মা, খুনি তুই সরে যা, বুকের ভেতর দারুণ ঝড়, সন্তান হত্যা বন্ধ কর এমন বিভিন্ন স্লোগান নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে সড়কের সামনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মা-বাবারা। সন্তানদের হুমকি,

হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং বর্তমান সরকার পদত্যাগে দাবি জানিয়ে রোববার সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নিয়ে এ কর্মসুচি পালন করে শতাধিক পিতা-মাতারা।

মানবন্ধনে পিতা-মাতারা বলেন, আমাদের সন্তানেরা ন্যায্য দাবি নিয় রাজপথে আন্দোলনে নেমেছিল। তাদের দমাতে এবং কোটা পদ্ধতি বহাল রাখার জন্য আমাদের সন্তানদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, তাদের ওপর লাঠিচার্জ করে অনেককে পঙ্গু করে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করার জন্য সরকার তার পেটুয়া বাহিনী এবং দলীয় নেতা-কর্মীদের লেলিয়ে দিয়েছে। বর্তমান সরকার এর আগেও কোন সুষ্ঠু বিচার করতে পারেনি। এতগুলো প্রাণের বিনিময়ে তারা অবশেষে কোটা সংস্কার করল।

মানববন্ধনে পিতা-মাতারা আরও বলেন, সরকার শুধু নির্বিচারে হত্যা করে থামেনি। আমাদের সন্তানদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমরা অবিলম্বে আমাদের শিক্ষার্থীদের মুক্তি চাই, সন্তান হত্যার জবাব চাই এবং তাদের এক দফা মেনে নিতে হবে এবং বর্তমান সরকারের পদত্যাগ করতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews