1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে আইনজীবী সহকারির শিশু কন্যার পুকুরে ডুবে মৃত্যু, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে
সন্দীপ কুমার কর্মকার : মণিরামপুরের পল্লীতে পুকুরে ডুবে এক আইনজীবী সহকারির দেড় বছর বয়সী শিশুকন্যা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। একমাত্র সন্তান হারিয়ে পিতা-মাতা শোকে বিহ্বল হয়ে পড়েছেন। পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আর হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে ১০ টার দিকে পাড়ালা গ্রামে। নিহত জান্নাতুল ফেরদৌসের পিতা মিজানুর রহমান উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সেরেস্তায় আইনজীবী সহকারি হিসেবে কর্মরত। জানাযায়, উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রামে মিজানুর রহমানের একমাত্র সন্তান জান্নাতুল ফেরদৌস গতকাল রোববার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। সকলের অজান্তে এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। একমাত্র সন্তান হারিয়ে মিজান দম্পতি শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। দুপুরে শত শত মুসল্লিদের অংশগ্রহনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ মিজানুরের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews