1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার দক্ষিণাঞ্চলের পল্লী গ্রামের সড়কের বেহাল দশা

  • শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার দক্ষিণাঞ্চলের পল্লী গ্রামের সড়কের বেহাল দশা

গোলাম রসুল, ভিটাবল্লা,বাঘারপাড়া থেকেঃ

যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণাঞ্চলে ৯ নং জামদিয়া ইউনিয়নের নিভৃত এক পল্লী গ্রাম ভিটাবল্লা। এ গ্রামের কাচা সড়কের বেহাল দশা জনমানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

যশোর খুলনা মহাসড়ক ও যশোর নড়াইল মহাসড়কের সংযোগ সড়ক ধলগারাস্তা মোড় ও বসুন্দিয়া মোড় যে সংযোগ সড়কটি তার মাঝামাঝি বাররা হাজী বাড়ির সন্নিকটে সাবেক প্রকৌশলী মো. আলতাফ হোসেনের বাড়ি হতে এ সড়কটি ভিটাবল্লা আ. কাদের মিনার বাড়ি হয়ে বাংলাদেশ আইন মন্ত্রনালয়ের সাবেক সচিব প্রয়াত বাবু অমর কুমার রায়ের বাড়ি পর্যন্ত আজও মানুষ সাভাবিক ভাবে চলাচল করতে পারছে না।

বৃষ্টি মওসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।ভিটাবল্লা গ্রামের এ মহল্লায় একটি জামেমসজিদ ও একটি কালী মন্দির রয়েছে এবং মসজিদ ও মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

সেই হিসেবে রাস্তাটা পাকাকরণ একান্তই জরুরি। কোমল মতি শিক্ষার্থিরা মসজিদ ও মন্দিরে এসে শিক্ষা নিতে খুবই সমস্যায় পড়ছে। এছাড়া হঠাৎ এ বছর এ মহল্লায় স্বপ্নে গাছ গাছড়ার ছালবাকল দিয়ে জঠিল ও কঠিন ক্যানসার রোগের চিকিৎসা দিচ্ছেন এক মহিলা কবিরাজ।

সেই সুবাদে সপ্তাহে রবি ও বুধবার বাদে অন্যান্য দিন শত শত রোগী দেশের দুরদুরান্ত থেকে আসে কবিরাজের বাড়িতে। অসহায় এ সমস্ত রোগীরা পায়ে হেটে যেতে কষ্ট পাচ্ছে তাই সড়কের সংগে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাকে বেহাল এ সড়কের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য এলাকার বিশিষ্টজনেরা বিশেষভাবে অনুরোধ করছে।

সরেজমিনে গিয়া কথা হয় সাবেক সেনাসদস্য মো. জাহাঙ্গীর আলমের সাথে তিনি আমাদের প্রতিনিধিকে জানালেন স্থানীয় সরকার নির্বাচন এলে জনপ্রতিনিধিরা শুধু বড় বড় বুলি দিয়ে যায়। নির্বাচন শেষ হয়ে গেলে আর খোঁজখবর নেয় না।

আজ অবদি জামদিয়া ইউনিয়নে ১৮তম চেয়ারম্যান সেবা দান করে যাচ্ছে। অতীতের সকল চেয়ারম্যান একই রকম ওয়াদা করেছিলেন কিন্তু আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান ওয়াদা কার্যকরি করেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews