1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যৌতুকের দাবিতে মারপিট পুলিশ স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা

  • বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

যশোরে যৌতুকের দাবিতে মারপিট পুলিশ স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

যৌতুকের টাকা না দেয়ায় মারপিটের অভিযোগে পুলিশ স্বামী সাবিত হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের বড় ভেকুটিয়া গ্রামের মৃত হাশেম মন্ডলের মেয়ে আসামির স্ত্রী তানিয়া সুলতানা বাদী হয়ে এ মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

আসামি সাবিত হোসেন যশোর শহরের পূর্ব বারান্দী-মোল্যাপাড়ার মৃত মাসুক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনী।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ২ জুন আসামি সাবিত হোসেন পারিবারিক ভাবে তানিয়া সুলতানাকে বিয়ে করেন। বিয়ের পর সাবিতকে যৌতুক হিসেবে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্রসহ সংসারের যাবতীয় মালামাল দেয়া হয়।

সাবিতের সাথে সংসার করা কালে তানিয়া জানতে পারেন ফারজানা ইয়াসমিন নামে এক মেয়েকে বিয়ে করেছিল। সাবিতের নির্যাতনের ফলে সে তাকে ত্যাগ করে চলে গেছে।

বেশ কিছুদিন হলো সাবিত তার প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ করে ফের তাকে বিয়ে করার চেষ্টা করছে। বিষয়টি জানাজানি হওয়ায় সাবিত তার স্ত্রীর তানিয়ার ওপর শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে।

চলতি বছরের প্রথমে দিকে সাবিত হোসেন প্রাইভেটকার কিনবে বলে তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এ টাকা তার পিতার বাড়ির সম্পত্তি বিক্রি করে এনে দিতে বলে সাবিত।

১ এপ্রিল তানিয়া যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার কারায় তাকে মারপিট করে জখম করে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিয়ে সাবিতের পরিবার বিষয়টি মীমাংসা করে নেয়। ৮ এপ্রিল তানিয়া সুলতানা নড়াইল পুলিশ সুপারের দফতরে একটি অভিযোগ দেন সাবিতের বিরুদ্ধে। এতে তানিয়া সুলতানার ওপর ক্ষিপ্ত হয় সাবিত।

গত ১৮ জুলই সাবিত তার শ্বশুর বাড়ি বড় ভেকুটিয়া যায়। এসময় সাবিত তার চাকরির প্রমোশনের জন্য ১০ লাখ টাকা লাগবে বলে স্ত্রীর কাছে দাবি করে। তানিয়া এ টাকা দিতে অস্বীকার করায় তাকে মারপিট করে জখম করে পালিয়ে আসে সাবিত।

আহত তানিয়া সুতলানা চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে থানায় মামলা করতে গেলে কতৃপক্ষের পরামর্শে তিনি আদালতে এ মামলা করেছেন। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews