1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক

  • মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

যশোরে আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক 

যশোর অফিস :

আজ মঙ্গলবার ৩০শে জুলাই  সকালে যশোর শহরতলীর বিরামপুর এলাকার এক আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও আওয়ামী লীগ নেতার স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করেছে যশোর মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। এ সময় আওয়ামী লীগ ওই নেতা বাড়ি থেকে পালিয়ে যায়।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানিয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে যশোর শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ এলাকার কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। এ সময় কেরামত আলী মোল্লা মাদকদ্রব্য অধিদপ্তরে সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ফেনসিডিলসহ আটক সুলতানা বেগমের স্বামী  কেরামত আলী মোল্লা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি,ও জেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য। কেরামত আলীর বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যক্রম অস্ত্রসহ বহু মামলা রয়েছে ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের উপপরিচালক আসলাম হোসেন সাংবাদিকদের আরো জানিয়েছেন, কেরামত আলী মোল্লা (৬০) ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন।

গোপন এই খবরের ভিত্তিতে আমরা ছদ্মবেশে বেশ কয়েকদিন এলাকায় তদারকি করি। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আমরা কেরামত আলী মোল্লার বাড়িতে অভিযান চালাই।

 অভিযানের খবর জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। আমরা তার বসতঘরে অভিযান চালিয়ে ৭টি বান্ডিলে ২৫ করে মোট ১৭৫ ফেনসিডিল উদ্ধার করি। ফেনসিডিল তার শোয়ার ঘরে খাটের নিচে সাজানো ছিল। একইসাথে কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করি।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক শাহীন পারভেজ, সুলতানা বেগম ও তার স্বামী কেরামত আলী মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৮৬।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews