1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দুর্গোৎসবে বাঘারপাড়ার মন্ডপ গুলোতে পুরোহিতর মন্ত্র পাঠে মুখরিত

  • রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

এস, এম মুসতাইনঃ উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যিতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হলো পহেলা অক্টোবর শনিবার মহাষষ্ঠী পুজোর মধ্যদিয়ে ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জ্জনে ভিতর দিয়ে পাঁচদিনের দুর্গোৎসবের শেষ হবে। এবছর বাঘারপাড়া উপজেলায় ৯১ টি মন্দিরে, মন্ডপে কড়া নিরাপত্তার পাহারায় চলছে পুরোহিতর মন্ত্র পাঠে পুজো অর্চনা, প্রশাসনেরও সতর্ক নজরদারী রয়েছে। দুর্গা শব্দের অর্থ হলো “ব্যূহ”। যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধাবিঘ্ন ভয় দুঃখ শোক জ্বালা যন্ত্রণা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন।

অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। গত ১ অক্টোবর উপজেলার জয়রামপুর, বাকড়ী, ঘোড়ানাছ সহ কয়েকটি মন্ডপ ঘুরে দেখা গেছে, পুজা মন্দির গুলোকে লাল, নীল, বেগুনি, হলুদ, সবুজ সহ বিভিন্ন রংয়ের মরিচ বাতি দিয়ে আলোক শয্যায় সাজিয়ে আকৃষ্ট করছে ভক্তদের। পুজো অর্চনা ছাড়া চলছে নানা বিনোদন মুলক অনুষ্ঠানাধি। পুজোয় আসা অনেকে বলেন, দুর্গোৎসবের শেষ হওয়ার পরও অনেক মন্ডপে সাংস্কৃতিক সন্ধ্যা, বিনোদনের আয়োজন রয়েছে। তবে এবছর আনন্দ উৎসবের আমেজ কিছুটা কমার সম্ভবনা।

কারণ ইতিমধ্যে সাগরে লঘুচাপের ফলে গুড়ি গুড়ি বৃষ্টির প্রভাব দেখা দিয়েছে। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার গজে (হাতী ) চড়ে স্বর্গের কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবীতে) আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য এবং ফসল উ্ৎপাদন বৃদ্ধি পাবে। আবার কৈলাশে (স্বর্গে) বিদায় নেবেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে । পুজো মন্ডপ গুলোতে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক -ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে পুরোহিতর মন্ত্র পাঠে মুখরিত হয়ে উঠেছে। শনিবার ১ অক্টোবর ভোরে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে মহাষষ্ঠীর দিন শুরু হয়েছিল। ২ অক্টোবর মহাসপ্তমী দেবী দুর্গার চক্ষুদানে ধুপ, তুলী, কলা, পুষ্প দিয়ে পুজো অর্চনা চলছে সকলে। এদিন সকাল থেকেই সকল মন্ডপ মুখরিত ।

পুরোহিত শাস্ত্রীয় তিথি অনুযায়ী জানান, উৎসবের দ্বিতীয় দিন রোববার মহাসপ্তমীর পূজো অনুষ্ঠিত হয়েছে সকাল ৬টা ৩০মিনিটে। সোমবার মহাঅস্টমীর পূজো আনুষ্ঠিত হবে সকাল ৯ টা ৩০ মিনিটে এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে বিকাল ৪ টা ৪৪ মিনিটে গতে এবং সমাপন বিকাল ৫টা ৩২ মিনিটের মধ্যে। মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পুস্পাঞ্জলি সকাল ১০টা ৩০ মিনিটে।

পরদিন বুধবার সকাল ৬ টা ৩০ মিনিটে দশমী পূজা আরম্ভ, পুস্পাঞ্জলি সকাল ৮টায় এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৮টা ৫০ মিনিটের মধ্যে । সন্ধ্যা- আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এ উৎসবের। জামদিয়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপুল কান্তি বিশ্বাস জানান, বাঘারপাড়া উপজেলায় মোট ৯১ টি মন্দিরে দুর্গা পুঁজা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর ৮১ টি মন্ডপে দুর্গোৎসব হয়েছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews