1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পূর্ব শত্রুতার কারনে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা গ্রেফতার-২

  • শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

যশোরে পূর্ব শত্রুতার কারনে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা গ্রেফতার-২

যশোর অফিস :

যশোরে শহরতলীর খোলাডাঙ্গা মফিজপাড়া রকমারী টি স্টলের সামনে এনামুল হোসেন ইমন (২৩) নামে এক যুবককে পূর্ব শত্রুতার কারনে পিস্তল দিয়ে জিম্মি করে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আহত যুবকের পিতা সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে কামাল হোসেন বুধবার বিকেলে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামী দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,খোলাডাঙ্গা গ্রামের খালিদুর রহমান ওরফে টিটো পাগলের ছেলে আশিকুর রহমান ওরফে শাওন, একই উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহারের ছেলে শহিদ। মামলায় আসামীরা হচ্ছে,খোলাডাঙ্গার মফিজুর রহমানের ছেলে আশা,মৃত দেওয়ানের ছেলে শাহাজালাল বাবু ওরফে লাদেন বাবু,

মৃত মফিজুর রহমানের ছেলে যুথী মীর্জা,লুৎফর রহমানের ছেলে রায়হান,টিটোর পাগলার ছেলে শাওন,লুৎফর রহমানের ছেলে ইমরান, মৃত মোজাহারের ছেলে শহিদ, তোবজ্জেলের ছেলে আলমগীর, রবিউলের ছেলে গোলাম রসুল,সোহান গাজীর ছেলে জুয়েল, হিরুর ছেলে সাদ্দাম ও মৃত জাহিদ মীর্জার ছেলে জাহিন মির্জাসহ অজ্ঞাতনামা ৫/৬জন।

মামলায় বাদি উল্লেখ করেন,তার ছেলে এনামুল হোসেন ইমন গত ২৩ জুলাই খোলাডাঙ্গা মফিজপাড়া মসজিদের সামনে রকমারী টি স্টলে অবস্থানকালে । পূর্ব শত্রুতার কারনে আসামীগন হাতে ধারালো চাপাতি,রামদাও,হাসুয়া,চাকু,চাপটসহ দেশীয় অস্ত্রশস্ত্রসহ এসে শাহাজালাল বাবু ওরফে লাদেন বাবু ইমনের মাথায় পিস্তল ধরে জিম্মি করে। পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে যুথী র্মিজার হুকুমে আশা ধারালো চাপট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার পিছনে ঘাড়ের উপর কোপ মারে।

এ সময় অন্যান্য আসামীরা ধারালো অস্ত্র দিয়ে বাদির ছেলেকে কুপিয়ে জখম করে। বাদির ছেলে পড়ে গেলে তার পকেটে থাকা নগদ ১৩,৩৭৫ টাকা আশা নিয়ে নেয়। বাদির ছেলে ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ইমনকে প্রকাশ্যে হত্যার হুমকী দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বাদি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিল লোকজনের সহায়তায় ছেলে ইমনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews