1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ছাত্রলীগ কর্মী ইমন হত্যা মামলায় ৮ জনকে অভিযুক্ত চার্জশিট

  • বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

যশোরের ছাত্রলীগ কর্মী ইমন হত্যা
মামলায় ৮ জনকে অভিযুক্ত চার্জশিট

যশোর অফিস :

যশোর সদরের কচুয়া নিমতলী গ্রামের ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম ইমন হত্যা মামলায় ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় ৪ জনের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিহির মন্ডল।

অভিযুক্ত আসামিরা হলো, যশোর সদরের কচুয়ার নিমতলী গ্রামের মৃত ইসমাইল ধাববকের ছেলে মোস্তাক হোসেন, আহম্মদ ধাবকের ছেলে হাফিজুর রহমান, নিমচাঁদের চলে ইকরাম হোসেন, মৃত জলিল গাজীর ছেলে ইসমাইল গাজী,

আমিন গাজীর ছেলে মোহম্মদ গাজী, মৃত হাকিম ধাবকের ছেলে সামাদ ধাবক,সোনাই মোল্যার ছেলে আফজাল হোসে ও দেয়াড়া গ্রামের মৃত তোরাব হোসেনের ছেলে টিটো হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, নিহত রাকিবুল ইসলাম ইমন যশোর সদরের শাহাবাটি গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর রাতে কচুয়ার নিমতলীতে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় ইমন।

ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে ইমন মারা যান। এ ঘটনায় নিহতের পিতা শাহাবুদ্দিন গাজী ১২ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামী আসামি নুরে আল সিদ্দিক পলাশ,

রবিউল ইসলাম শাহের খান, বাবলু বিশ্বাস ও ফারুক হোসেনের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত সকলে আদালতে আত্মসমর্পণ করেছে বলে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews