যশোর পুলিশ লাইন্স ড্রিল সেটে জেলা পুলিশের আয়োজনে অত্র ইউনিটে কর্মরত পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সাথে জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব প্রলয় কুমার জোয়ারদা, বিপিএম(বার), পিপিএম মহোদয় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পুলিশ লাইন্সে সকল পদমর্যাদার সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশেষের সৃষ্টি হয়।
পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পদমর্যাদার সহকর্মীদের নিয়ে এক সাথে বসে দুপুরের খাবার পরিবেশন করেন।

উক্ত ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহৃভোজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোরসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
Leave a Reply