‘প্রত্যয়’ সর্বজনীন পেনশনের স্কিম বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যলয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ সর্বাত্মক কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আজও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সর্বাত্মক কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এমন ঘোষণা দেন।এসময় শিক্ষক নেতারা বলেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চলতে থাকবে।
টানা ১৪ দিন পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। চলমান এ কর্মসূচির ফলে স্তব্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।
এতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের মধ্যে ১৫টির বেশি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত হওয়ায় চরম সেশনজটের আশংকা দেখা দিয়েছে। যবিপ্রবিতে কোনো ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। থিসিস, গবেষণাসহ ল্যাবের সকল কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষকরা।
ফলে বিপাকে পড়েছেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। দীর্ঘদিনের এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ফলে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কার্যক্রম স্তব্ধ হয়ে পড়েছে। চরম সেশনজটের শংকায় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Leave a Reply