শহিদ সাংবাদিক শামছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব যশোরের কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় প্রেসক্লাব যশোরে জমায়েত, ১০টায় সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ও সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এদিকে একই ধরনের কর্মসূচির আহ্বান করেছেন যশোরে সাংবাদিকদের অন্যান্য সংগঠনগুলো।
যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রেসক্লাব যশোরের কর্মসূচি সাথে সঙ্গতি রেখে কর্মসূচি আয়োজন করেছে।

Leave a Reply