1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫ পদে ২৬ মনোনয়নপত্র জমা

  • রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

প্রেসক্লাব যশোরের নির্বাচনে ১৫ পদে ২৬ মনোনয়নপত্র জমা

শহিদ জয় , যশোর অফিস :

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে রোববার ছিল মনোনয়নপত্র জমার দিন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির কাছে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ১৫ পদের বিপরীতে মোট ২৬ জন তাদের মনোনয়নপত্র জমা দেন বলে জানান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু । এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন,

সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, দফতর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যের ৬ পদের বিপরীতে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সহসভাপতির দুটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, শেখ দিনু আহমেদ ও সৈয়দ শাহাবুদ্দিন আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ,

সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর ও এইচ আর তুহিন মনোনয়নপত্র জমা দেন। যুগ্ম সম্পাদকের ২টি পদে ২ জন হলেন এএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ। আর কেনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তারা দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ও জাহিদ আহমেদ লিটন।

দফতর সম্পাদক পদে আবদুল কাদের ও তহীদ মনি । ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুজ্জামান মুনির ও দেওয়ান মোর্শেদ আলম। এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, শহিদ জয়, শিকদার খালিদ, সাইফুর রহমান সাইফ, মোকাদ্দেছুর রহমান রকি, এহসান-উদ-দৌলা মিথুন, আব্দুল ওয়াহাব মুকুল, সফিক সায়ীদ , হাবিবুর রহমান মিলন ও নুর ইসলাম।

আগামী ২৭ জুলাই প্রেসক্লাব যশোরের নির্বাচন। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। ১৫ জুলাই মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্রের ওপর আপত্তি শুনানি ও নিষ্পত্তিকরণ ১৭ জুলাই, বৈধ মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ জুলাই। প্রার্থীতা প্রত্যাহার ১৯ জুলাই (দুপুর ২ টা পর্যন্ত) এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২০ জুলাই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews