1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি যুবক যুবতী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছে

  • শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি যুবক যুবতী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছে

শহিদ জয়, যশোর অফিস :

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি যুবক যুবতী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছে।আজ শনিবার বিকেলে যশোরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আজহারুল ইসলাম।বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা যুবক-যুবতীদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ গ্রহন করে।

ফেরত আসাদের মধ্যে ৪জন যুবক ও একজন যুবতী রয়েছে। যাদের বাড়ি খুলনা, যশোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।ওসি আজহারুল ইসলাম বলেন,ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন।

সেখানে কাজের সন্ধানে ঘুরাঘুরি করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতে সোপর্দ করলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে কারাগারে পাঠায়।

পরে সাজাভোগ শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আজ বিকেলে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের উর্ধ্বতন প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌছে দেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews