1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শ্রমিক লীগের দুই গ্রুপের সম্মেলন, পাল্টাপাল্টি কমিটি গঠন

  • শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

যশোরে শ্রমিক লীগের দুই গ্রুপের সম্মেলন, পাল্টাপাল্টি কমিটি গঠন

যশোর অফিস :

যশোরে জেলা জাতীয় শ্রমিক লীগের বিবাদমান দুই গ্রুপের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপ যশোর বিডি হলে ও যশোর ৩ আসনের এমপি সমর্থিত গ্রুপ পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন করেছে। সম্মেলনে উভয় পক্ষই নতুন কমিটি ঘোষণা করে।

যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দুটি ধারায় বিভক্ত। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার সমর্থিত গ্রুপ বিকেলে যশোর বিডি হলে সম্মেলনের আয়োজন করেন।

এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আযম খসরু। সম্মেলন শেষে তিনি প্রতিপক্ষ গ্রুপের নেতাদের বহিষ্কারের ঘোষণা দেন। এছাড়া শ্রমিক লীগ নেতা আজিজুল ইসলামকে সভাপতি ও সৈয়দ লিটনকে সাধারণ সম্পাদক করে ৫সদস্যের কমিটির নাম ঘোষণা করেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার উপস্থিত ছিলেন।অপরদিকে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ সমর্থিত গ্রুপ যশোর পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলন করেন।

সেখানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তোফায়েল আহমেদ। সম্মেলন শেষে তিনি শ্রমিক নেতা জবেদ আলীকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

উভয় সম্মেলনে নেতারা প্রতিপক্ষের নেতাদের নিয়ে বিশাদগার করেন এবং পৃথকভাবে সংগঠন‌ পরিচালনার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews