যশোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র একটি চৌকশ টিম এসআই(নিঃ) শাহিনুর রহমান, পিপিএম, এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম অবৈধ অস্ত্রগুলি সহ দেশীয় তৈরী বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
গত কাল ১২ জুলাই সাড়ে পাচঁটায় যশোর জেলার কোতয়ালী মডেল থানার ৮নং ওয়ার্ডের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে’র চারতলা বিশিষ্ট বসতবাড়ীর ২য় তলার ফ্লাট হইতে আসামী ১। দুর্জয় বাবু ঘোষ(২২), পিতা-মৃত চিত্ত রঞ্জন ঘোষ, সাং-হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার, যশোর, এ/পি বেজপাড়া শ্রীধর পুকুরপাড়, তরুন কুমার দে’র বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে আটক করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামী দুর্জয় বাবু ঘোষ স্বীকার করে সে দির্ঘ্দীন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ ব্যবহার সহ পুলিশি প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানী সহ বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছে।
একপর্যায়ে ধৃত আসামী তার নিজ হাতে তাহার বসবাসরত ফ্লাটের পশ্চিম পাশের কক্ষের প্লাষ্টিকের ওয়ারড্রপের ড্রয়ারের মধ্যে হইতে ০১ টি কালো রংয়ের ওয়াকিটকি সেট (ওয়ার্লেস), ০২ টি চাইনিজ কুড়াল, ০২ টি ফালার মাথা, ০১ টি হাসুয়া, ০১ টি ছুরি,
০১ টি রিফ্লেটিং ভেস্ট, ০৪ জোড়া হ্যান্ডকাফ, ০৫ টি রাবার বুলেট, ০১ টি শটগানের (লেডবল) কার্তুজ,১২ টি শটগানের বিস্ফোরিত কার্তুজ সহ উদ্ধার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply