1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

  • শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

স্টাফ রিপোর্টার :

বাঘারপাড়ায় পৃথক স্থানে পিকআপের ধাক্কায় সিদ্দীক শেখ (৫০), তারেক রহমান (৩৫) ও সবুর (৪২) নামে তিন ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দীক উপজেলার দক্ষিন শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে, তারেক রহমান কেশবপুর উপজেলার রাজাকাঠি গ্রামের বাবু সরদারের ছেলে ও সবুর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের সবেদ আলীর ছেলে।

শুক্রবার সকালে পৃথক পৃথক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, দক্ষিন শ্রীরামপুর গ্রামের মোস্তাক মোল্লার ছেলে আবু সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে সাহিদুল ইসলাম (১৮), বারিক মোল্লার ছেলে আব্দুল মজিদ (৪৮) ও জালাল মোল্লার ছেলে কবির হোসেন (৩৫)। তারা যশোর জেনারেল হাসপাতাল ও বাঘারপাড়া হাসপাতালে চিকিসৎসা নিয়েছেন । এর মধ্যে আব্দুল মজিদের অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে আটটার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী বেপরোয়া গতির একটি ট্রাক বাঘারপাড়া উপজেলার যশোর- নড়াইল মহাসড়কের দক্ষিন শ্রীরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদারের বাড়ির সামনে এসে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় কয়েকজন মৎস্য শিকারিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সিদ্দিক শেখ। আহত হন তাঁরা চারজন।

একই দিন বেলা ১১ টার দিকে যশোর-নড়াইল সড়কের করিমপুর ঈদগাহ’র সামনে মাছ ও মুরগির যশোর ন -১১-০৯৬৪ পিকআপ ও ঢাকা মেট্রো-ন-১২-৪৫৫৯ পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হন। নিহতরা হলেন তারেক রহমান (৩৫) ও সবুর (৪২) । ঘটনা স্থলে সবুর মারা যান। আর তারেক রহমানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

তারেক রহমান কেশবপুর উপজেলার রাজাকাঠি গ্রামের বাবু সরদারের ছেলে ও সবুর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের সবেদ আলীর ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার মুসলিম আলীর ছেলে রায়হান হোসেন (২৫), জামালপুর জেলার সদর উপজেলার নুরশিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে রমজান আলী (৩০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোল্লারবাসা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শেখ ফরিদ (৪০)। আহতদের ২৫০ বিশিষ্ট যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান।

বাঘারপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনার বিবরণ দিয়ে বলেন, দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। দক্ষিণ শ্রীরামপুরে দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুটি পিকাপের মুখোমুখি সংঘর্ষে একজন পিকাপ চালক এবং একজন পিকাপ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে গেলে মহাসড়কের পাশে থাকা এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews