1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডিবি পুলিশের অভিযানে টাওয়ার স্থাপন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

  • শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোরে  ডিবি পুলিশের অভিযানে টাওয়ার স্থাপন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে ডিবি পুলিশের হাতে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চক্রের দুই সদস্য আটক হয়েছে। এসময় এই চক্রের কাছ থেকে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

যশোর ডিবি পুলিশ আজ শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে গত বৃহস্পতিবার সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার  কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম (৫৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্বপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৮)।

ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার প্রেসব্রিফিংয়ে জানান, আটককৃতরা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে সারাদেশে প্রতারণা চালায়।  দীর্ঘ এক মাস যাবৎ এ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলায় অফিস পরিচালনা করছিলো।

তারা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভনের ফাঁদে ফেলে মনিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের কাছ থেকে গত ৮ জুলাই নগদ ২৪ লাখ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মমিনুর রহমান বাদি হয়ে অভয়নগর থানায় মামলা করেন।

এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত করে। সর্বশেষ গতকাল বৃহষ্পতিবার ডিবি পুলিশের দুটি টিম নারায়নগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে রেজাউল ও রফিকুলকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ২৪ লাখ টাকার মধ্যে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews