গত ইং- ০৯/০৭/২৪ তারিখ ১১ টায় যশোর জেলার কোতয়ালী মডেল থানার রেলগেট মডেল মসজিদের সামনের গলির মধ্যে অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মৃতদেহের পরিচয় শনাক্ত হয়,
এবং ডিসিস্টের ঠিকানা হলো আকিকুল ইসলাম আকি (৪৭), পিতামৃত- মতিয়ার রহমান, সাং- পায়রাডাঙ্গা, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর। ডিসিস্টের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৬, তাং-১০/০৭/২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি এসআই নূর ইসলাম, জেলা গোয়েন্দা শাখা তদন্ত করছেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি যশোর মামলার ঘটনায় জড়িত আসামী (১) সুফিয়া বেগম (৪২), স্বামী- সিরাজুল ইসলাম, পিতা- রবিউল ইসলাম, সাং- গাজীর দরগা, থানা- ঝিকরগাছা, জেলা- যশোরকে কোতয়ালীর মুজিব সড়ক এলাকা হতে ১০/০৭/২৪ ১১টা:২৫ মিনিটে গ্রেফতার করেন। আসামীর দখল হতে ডিসিস্টের ব্যবহৃত সেন্ডেল, গেঞ্জি ও আসামীর ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডিসিস্ট ও গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেম করে আসছে এবং আসামী স্বামী পরিত্যক্তা। আসামীর বাড়ি ঝিকরগাছা হলেও গত দু’মাস যাবত কোতয়ালী রেলগেট এলাকায় ভাড়া বাসায় থাকে।
গতরাত ০৯টা:২৫ মিনিটে ডিসিস্ট আসামীর নিকট আসে এবং দৈহিক মিলন করতে চাইলে আসামী ডিসিস্ট কে ধাক্কা মারলে ঘরের দরজার সাথে লেগে মাথার সামনে কপালে আঘাত প্রাপ্ত হয়। ডিসিস্ট উত্তেজিত ছিল এবং একপর্যায়ে বুকে ব্যাথা অনুভব করে।
ডিসিস্ট আসামীর নিকট পানি চাইলে আসামী তাকে পানি পান করায়। ডিসিস্ট স্বাভাবিক না হয়ে মুখ দিয়ে ফেনা বের হয় এবং কিছুক্ষন পর মারা যায়।
আসামী নিজেকে আড়াল রাখতে ডিসিস্টকে টেনে এনে যশোর কোতয়ালী মডেল থানাধীন রেলগেট মডেল মসজিদের বিপরীতে গলির মধ্যে রেখে যায়।

Leave a Reply