1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ নেই : রাশেদা সুলতানা

  • শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ইলেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) কারচুপি কিংবা জাল ভোট দেওয়ার সুযোগ নেই। আমরা সব দিক পর্যালোচনা করে দেখেছি, নিশ্চিত হয়েছি বলেই আগামী নির্বাচনে প্রায় ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করতে চাচ্ছি। বিগত দিনে ইলেকশন করে দেখিছি মেশিনটা (ইভিএম) আসলেই ভালো। ইভিএমে ভোট আসলে নিরাপদ। এখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউসে জেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা আরও বলেন, আমরা বরাবরই চাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু। যাতে ভোটের সব পরিবেশ সুন্দর থাকে। ভোটার তাদের ভোট নিরাপদে তাদের পছন্দের প্রতীকে দিতে পারেন। আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। বিএনপি যদি মনে করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, এটি তারা করতেই পারে। এখানে আমাদের বলার কিছু নেই। তবে নির্বাচন কমিশন সংবিধান মেনে, আইন মেনে ভোট করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ইচ্ছে ছিল জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট করার। কিন্তু ইভিএম সরবরাহ স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। এই কারণে ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করা হচ্ছে।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউল হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী, জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews