২৮০ পিচ ডাভ সাবান, ১৭৫ পিচ ফিয়ামা সাবান, ৪০ পিচ মারগো সাবান, ৭১০ বোতল দুলহান তেল, ০৪টি ডাভ সেম্পু ০৫টি ট্রেসমি সেম্পু, ৮০ পিচ ফিয়ামা সাওয়ার জেল, ৪০ পিচ ফগ বডি স্প্রে, ১৫০ পিচ পন্ডস্ ব্রাইট বিউটি ফেসওয়াস উদ্ধার সহ গ্রেফতার-০৩ ০৯ জুলাই যশোরের ডিবির এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব, এসআই(নিঃ)/ মোঃ রইচ আহমেদ,
এএসআই (নিঃ)/ মোঃ ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ৯টা .৫০ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানার চাঁচড়া মোড় স্ইদ কন্ট্রাক্টর এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী
১। মোঃ হৃদয় হোসেন(২০), পিতা-মোঃ লাল মিয়া, সাং-বারান্দী মোল্লাপাড়া, থানা-কোতয়ালী মডেল, ২। মোসাঃ বিউটি খাতুন(৪২), পিতা-মোঃ শহিদুল ইসলাম, স্বামী-মোঃ সিরাজুল ইসলাম, সাং-গাতীপাড়া, থানা-বেনাপোল পোর্ট, ৩। মোসাঃ আসমা খাতুন @ তানজিলা(২৯), পিতা-মোঃ শহিদুল ইসলাম,
স্বামী-আশানুর হোসেন (বর্তমানে ডিভোর্সী), সাং-পারুইঘুপি, থানা-শার্শা, সর্ব জেলা-যশোরদেরকে ২৮০ পিচ ডাভ সাবান, ১৭৫ পিচ ফিয়ামা সাবান, ৪০ পিচ মারগো সাবান, ৭১০ বোতল দুলহান তেল, ০৪টি ডাভ সেম্পু ০৫টি ট্রেসমি সেম্পু, ৮০ পিচ ফিয়ামা সাওয়ার জেল, ৪০ পিচ ফগ বডি স্প্রে,
১৫০ পিচ পন্ডস্ ব্রাইট বিউটি ফেসওয়াস সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের সর্বমোট মূল্য অনুঃ ৫,৭০,৩০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার তিনশত) টাকা এ সংক্রান্তে এসআই(নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply