ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নতুন ঘর উপহার পেলেন যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের স্বামী হারা মনোয়ারা বেগম।ঊষার আলো সামাজ কল্যাণ সংস্থা ও ঊষার আলো যুব কল্যাণ সংস্থার উদ্যোগে এবং দেয়াড়া ইউনিয়নের চেয়াম্যান আনিছুর রহমানের নিজস্ব অর্থায়নে যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামে পিতা হারা এতিম হাফেজী পড়ুয়া কোরআনের পাখি ও তার পরিবারকে সোমবার (৮ জুলাই) ঘর হস্তন্তর করেছে যশোর সদর উপজেলার চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু।
এ সময় প্রধান অতিথি তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, চেয়ারম্যান আনিসুর রহমান একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবে প্রতিটি জনপ্রতিনিধি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে দেশে আর কেউ গৃহহীন থাকবে না। স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার সেটা বাস্তবায়িত হবে। তাই আমি বলবো তৃণমূলের সকল জনপ্রতিনিধিদের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। আজ থেকে ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার পাশে আমি সব সময় থাকবো ইনশাআল্লাহ।
ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা সাধারন সম্পাদক বি এম সাগর হোসাইন বলেন আমরা সমাজের এতিম, অসহায়, দুস্থ্য , নিপিড়িত মানুষের পাশে অতিতেও ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতে ও থাকব। আমরা সেই সমস্ত মানুষের খোজে দারে দারে ঘুরে বেড়াই যাদের দেখোর মত কেউ নাই। সকলকে আহবান করবো আসেন আমরা সমাজটাকে বদলে দিই। গড়ে তুলি সুন্দর একটি সমাজ ,সুন্দর একটি দেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বি এম সাগর হোসাইন, অর্থ সম্পাদক মাষ্টার আশিকুর রহমান তুহিন, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত-উল্লাহ,
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবল শাহী, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, দেয়াড়া ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল হোসেন, মাসুদ রানা, আসাদুল হক, বাবু গাজী, চঞ্চল হোসেন, যুবলীগ নেতা আজমীর জোয়ারদার, রেজাউল ইসলাম, সোহেল রানা, ছাত্রলীগ নেতা ইসলামুল হক তন্ময়, মিকাইল হোসেন, আরিফুল ইসলাম মানিক, সাদ্দাম হোসেন, জাহিদ হাসান।

Leave a Reply