1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কোটা সংস্কারের দাবিতে যবিপ্রবি’র শিক্ষার্থীদের যশোর-চৌগাছা সড়ক অবরোধ

  • রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

কোটা সংস্কারের দাবিতে যবিপ্রবি’র শিক্ষার্থীদের যশোর-চৌগাছা সড়ক অবরোধ

শহিদ জয় ,যশোর অফিস :

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ এর সাথে সংহতি জানিয়ে সড়ক অবরোধ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে ৭ জুলাই থেকে ১৩ জুলাই সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) বিকাল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা, যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এর প্রায় ১ ঘন্টা পর বিকাল চারটার দিকে অবরোধ তুলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সড়কে মিছিল করে আন্দোলন শেষ হয়। আগামী দিনেও এধরণের কর্মসূচি পালন করা হবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আধুনিক বাংলাদেশ গড়তে এমন কোটা প্রথা মানা যায় না। আমরা চাই অবিলম্বে কোটা সংস্কারের মাধ্যমে সকল ক্ষেত্রে মেধাবীদের সুযোগ করে দেওয়া হোক। দেশব্যাপী বাংলা ব্লকেডের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে সড়ক ব্লক করে রেখেছি। আমাদের এ আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।

এসময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ সম্মিলিত কন্ঠে ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত শুক্রবার (৫ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ করে যবিপ্রবি শিক্ষার্থীরা এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করে। এবং শনিবার গত (৬ জুলাই) সড়ক অবরোধ করে মিছিল করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews