1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জানাযায় হাজারো মানুষের ঢল,ডুমুরিয়ায় জনপ্রিয় ইউপি চেয়ারম্যান রবি’কে গুলি করে হত্যা!

  • রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

জানাযায় হাজারো মানুষের ঢল,ডুমুরিয়ায় জনপ্রিয় ইউপি চেয়ারম্যান রবি’কে গুলি করে হত্যা!

শেখ আব্দুস সালাম,ডুমুরিয়া খুলনা প্রতিনিধ:

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালো বাসায় সিক্ত চির নিদ্রায় শায়িত হলেন,দুর্বত্তদের ছোঁড়া গুলিতে নিহত ডুমুরিয়ার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি(৪২)। রোববার বিকেল ৬ টায় বনিয়াখালি মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে তার মৃত্যু দেহ উপজেলার ভুলবাড়িয়া গ্রামের নিজ পারিবারিক কবর স্থানে দাফন সমপন্ন করা হয়েছে।

ময়না তদন্ত শেষে বিকেল ৪ মরদেহ শীততাপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়িতে পৌঁছুলে চেয়ারম্যান রবি কে শেষ বাবের মত শ্রদ্ধা জানাতে এবং শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাতে আওয়ামী লীগ, বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনির হাজার হাজার মানুষ ওই বাড়িতে ছুটে যান এবং জানাযায় অংশ গ্রহন করেন।

গত শনিবার রাতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ডুমুরিয়ার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।তার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় বানিয়াখালি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করা হয়।

সে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ৮ নং শরাফপুর ইউনিয়ন পরিষদের টানা তৃতীয় বাবের নির্বাচিত চেয়ারম্যান।এছাড়া তিনি দু’টি শিক্ষা প্রতিষ্ঠের নির্বাচিত সভাপতি ছিলেন। বিগত-২০১১,২০১৬ ও ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ গ্রহন শেষে রাত পৌনে ১০ টার দিকে নিজ মোটরসাইকেল যোগে খুলনা নগরীর বাসায় যাচ্ছিলেন।

পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে পূর্বপরিকল্পিত ভাবে একদল শসস্ত্র সন্ত্রাসী খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া ওয়াপদার মাথা ব্রিজের কাছে পৌঁছুলে তাকে লক্ষ্য করে পিছন দিক থেকে আগ্নেয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে।

এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর লুটে পড়েন তিনি।খবর পেয়ে স্থানীয় লোকজন এবং পুলিশ ঘটনা স্থল থেকে গুলি বিদ্ধ আবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।নিহত ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি ডুমুরিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত্র মুসলিম পরিবারের পিতা মৃত শিক্ষক হাবিবুর রহমান শেখের ছেলে।

তারা ২ ভাই ৫ বোনের মধ্যে তিনি ছিলেন,৬ষ্ঠ তম৷ পারিবারিক জীবনে দুই জন শিশু পুত্র সন্তান রয়েছে। বিগত ২০১১ সাল হতে টানা তিন বাবের মত চেয়ারম্যান নির্বাচিত হন।এছাড়া স্থানীয় মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও বানিয়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি ছিলেন।তার স্ত্রী শায়লা ইরিন সমাজ সেবা কর্মকর্তা,শিশু দুই সন্তান ভাই বোনসহ স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ওই বাড়িতে ছুটে যান ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমীন, এসিল্যান্ড মোঃ আরাফাত হোসেন,ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ,শারমীনা পারভীন রুমা,

ওসি সুকান্ত সাহা,ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,শেখ দিদারুল ইসলাম দিদার,মোঃ রফিকুল ইসলাম হেলাল,সুরঞ্জিত বৈদ্য,গোপাল চন্দ্র দে, শেখ হেলাল উদ্দিন,বিমল কৃষ্ণ সানা,তৌহিদিজ্জামান,জহুরুল হক,তুহিনুল ইসলাম,অধ্যক্ষ সমরেশ মন্ডল,মনোজিৎ বালা,সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিমসহ সকল ইউনিয়নের সদস্য ও সচিব গন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews