বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩ টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের এক আসামী গ্রেপ্তার।
বেনাপোল পোর্ট থানা পুলিশ আজ ৩০/০৯/২২ তারিখ সকাল ৭ঃ৫০ ঘটিকায় পুটখালী উত্তরপাড়া সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাগর হোসেন,পিতাঃ মোঃ ইয়ার আলী মোল্লা গ্রামঃ পুটখালী, থানা বেনাপোল,যশোরকে গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তার বিরুদ্ধে তিনটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট মুলতবি ছিলো। যার প্রত্যেকটি ওয়ারেন্ট ১ বছর করে সাজা সাথে অতিরিক্ত অর্থদন্ড। আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

Leave a Reply