1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমি নিয়ে বিরোধে মারপিটের ঘটনায় মামলা

  • শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

যশোরে জমি নিয়ে বিরোধে মারপিটের ঘটনায় মামলা

যশোর অফিস :

যশোর সদরের ইছাপুর মধ্যপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী সাথি বেগম (৩৫) ঘটনার ৪ দিন পর মামলা করেন।

মামলায় একই পরিবারের ৩ জনকে আাসামি করা হয়। আসামিরা হলো ইছাপুর মধ্যপাড়া গ্রামের আহসান উল্লাহর দুই ছেলে মিজানুর রহমান (৩৮) রনি বাবু (৩০) ও রনি বাবুর স্ত্রী ইতি খাতুন (২৫)।

মামলায় সাথি বেগম অভিযোগ করেন, আমার স্বামী রেজাউল ইসলাম ১৮ মাস পর মালদ্বীপ থেকে বাড়ি আসেন। আমাদের বাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মারপিট ও খুন জখম করার সুযোগ খুজতে থাকে আসামিরা।

এরই ধারাবাহিকতায় ১ জুলাই সকালে আমার স্বামী রেজাউল ইসলাম বাড়ির সামনে রাস্তার উপর বের হলে আসামিরা তার উপর হামলা চালায়। এ সময় আসামিরা কুড়াল, কাঠের লাঠি, ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

আসামি মিজানুর আমার স্বামীর লুঙ্গির কোমরে গুরে রাখা ২০ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। স্বামীর চিৎকারে তার মেয়ে রিশা ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। আসামি মিজানুর ও রনি বাবু বাদি সাথি বেগমের পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। স্থানীয় লোকজন ঠেকাতে গেলে আসামিরা খুনজখমের হুমকি দিয়ে চলে যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews