1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ঝুমঝুমপুর ও বাহাদুরপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি নগদ টাকা ও মালামাল লুট

  • বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

যশোর ঝুমঝুমপুর ও বাহাদুরপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি নগদ টাকা ও মালামাল লুট

শহিদ জয়, যশোর অফিস:

যশোরে বুধবার গভীর রাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ও বাহাদুরপুর আলাদা দুটি চুরির ঘটনায় মোট তিনটি দোকানে চুরি হয়েছে। চোরেরা নগদ টাকা ও দোকানের মালামাল সহ প্রায় বিশ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সদর উপজেলার বাহাদুরপুর মেহেগনি তলার দোকানে দুই দোকান থেকে ৫/৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। চোরেরা মালামাল চুরি করে এ সময় তারা টিকআপ নিয়ে এসে মালামাল নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত দেড়টার পর।

প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুক অপু জানান,তার মেহগনিতলা মোড়ে দুইটি প্রতিষ্ঠান রয়েছে। একটি সততা স্যানিটারি এবং অপরটি সততা ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার। বুধবার দোকান তালাবদ্ধ করে তারা বাড়িতে যান।

মধ্যরাতে তিনি চুরির খবর পান। পরে দোকানে যেয়ে দেখেন দোকান দুইটি লন্ডভন্ড। পরে সিসি ক্যামেরায় চুরির চিত্র ধরা পরে। সেখানে দেখা যায় চোরের পিকআপ নিয়ে আসেন। তারা ৫জন ছিলো। দোকানের সামনে এসেই কয়েকটি ক্যামেরা ভাঙচুরও করে। এরপর তারা তালা ভেঙে দোকানগুলোতে প্রবেশ করে। এরপর বিভিন্ন মালামাল লুট করে তারা চলে যায়। তিনি আরও জানান, চোরেদের মধ্যে একজনের নাম তরিকুল বলে শোনা যাচ্ছে। এচুরির ঘটনা পরিকল্পিত বলে দাবি করেন ওমর ফারুক।

এদিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত বিসিক মার্কেটস্থ আর আর এন্টার প্রাইজ নামক ইজিবাইকের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ ৭ লাখ টাকাসহ প্রায় সাড়ে ১১লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার আর আর এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানা বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত করা এজাহারে তিনি বলেছেন, বুধবার রাত অনুমান সাড়ে ৩টার দিকে দুটি মিনি ট্রাক নিয়ে ৭/৮ জনের একদল চোর আসে আর আর এন্টার প্রাইজে চুরি করতে। এসময় চোরেরা শার্টার ও ক্লপসিবলের ৮টি তালা কেটে দোকানে ঢুকে ড্রয়ার ভেঙ্গে নগদ ৭ লাখ টাকা,

৯০টি ইজিবাইকের পুরাতন ব্যাটারি,চেক বই ও সিসি টিভির ডিভাইসসহ প্রায় সাড়ে ১১ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজারে নৈশ প্রহরী থাকা সত্বেও এই চুরির ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন বিসিক কমার্শিয়াল প্লট মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ দিনু আহমেদ। তবে এ চুরির ঘটনায় গতকাল রাত ৮টার মধ্যে থানায় কোনো মামলা রেকর্ড হয়নি বলে সাংবাদিকদের জানান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews