1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ০৫(পাঁচ) সদস্য গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ০৫(পাঁচ) সদস্য গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

যশোর অফিস :

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ০৫(পাঁচ) সদস্য গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার, “এস,আই চৌধুরী এন্ড কোম্পানি লিঃ” ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট যাহার মূল কাজ আমদানীকৃত মালামাল কাস্টমস থেকে ক্লিয়ার করা। গত ইং-১৯/০৫/২০২৪ তারিখে ভারত থেকে আমদানীকৃত COASTAL MARINE CONSTRUCTION & ENGINEERING LIMITED.GiNotify Party: POWER GRID COMPANY OF BANGLADESH LIMITED. (PGCB) KZOK 13 PKGS 15,028.00KGS ITEM-AUTOMIG FC71T01, AUTOMELT 4MM, SUPABASE-X-PLUS 4MMX450MM, TENALLOY Z PLUS 3.15MMX450MM. Pallets, Invoice No-UE/1608/23-24, DT.19.03.2024, Consignment Note no-97366 dt.19.03.2024, Invoice Value-USD- 22,753.40, Custom Bill of Entry No-41263 dt.11.05.2024, Total Custom Duty 18,17,798.53, মূল্য-৪৩,২০,৬৭২/- টাকা,

যাহা রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সমিশন লাইন প্রজেক্টের ঠিকাদার, কোমাকো কোম্পানির পক্ষে বাদীর এস.আই. চৌধুরী এন্ড কোম্পানী লিমিটেড কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করে।

পরবর্তী উক্ত মালামাল রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সমিশন লাইনের প্রথম সাইড রুপপুর পাবনা এবং দ্বিতীয় সাইড সিরাজগঞ্জ পাঠানোর জন্য এজাহার নামীয় ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) নিউ মাহি ট্রান্সপোর্ট এজেন্সির সাথে যোগাযোগ করে। নিউ মাহি ট্রান্সপোর্ট এজেন্সির মালিক এজাহার নামীয় ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) দেওয়া ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর ছয় চাকা বিশিষ্ট ট্রাকটি নিযুক্ত করে।

 একই তারিখে সন্ধ্যা ০৭:১৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ টিটি আই শেড থেকে এজাহার নামীয় ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) এর উপস্থিতিতে সাক্ষীদের সম্মুখে ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর ড্রাইভার এজাহার নামীয় ২নং আসামী মোঃ মামুন(৩৫) ও অজ্ঞাত হেলপারের নিকট উল্লেখিত মালামালের চালান মোতাবেক বুঝাইয়া দিলে উক্ত মালামাল বুঝিয়া নিয়ে গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা দেয়।

 অতঃপর ইং-২০/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় রুপপুর পাবনা এবং সিরাজগঞ্জ হইতে বাদীর প্রতিনিধিরা মোবাইল ফোনের মাধ্যমে জানায় বেনাপোল হইতে দেওয়া মালবাহি ট্রাকটি এখনো পৌঁছায় নাই। 

বাদী সহ বাদীর অফিসের সকল সদস্যরা ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর ড্রাইভার এজাহার নামীয় ২নং আসামী মোঃ মামুন(৩৫) মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তার দেওয়া মোবাইল নাম্বারটি বন্ধ পায়। তাৎক্ষনিক ভাবে এজাহার নামীয় ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) এর সাথে যোগাযোগ করে বিষয়টি তাকে অবহিত করলে বিষয়টি সে স্বাভাবিক ভাবে নেয়।

 বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরেও এজাহার নামীয় ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম(৫০) এর নিকট হইতে কোন তথ্য না পেয়ে বাদী উল্লেখিত ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর মালিকানা যাচাই পূর্বক জানতে পারে উক্ত ট্রাকটি ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করেছে।

 পরবর্তীতে বাদী বুঝতে পারে এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা বাহক হিসাবে উক্ত মালামাল জিম্মায় গ্রহন করে পরস্পর যোগসাজসে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারনা মুলক ভাবে উল্লেখিত মালামাল আত্মসাৎ করে।

এই ঘটনা সংক্রান্তে মোঃ নাইমুর রহমান(49), পিতা-মোঃ ওহেদ আলী, সাং-শিকড়ী, থানা-বেনাপোলপোর্ট, জেলা-যশোর বাদী হয়ে এজাহার দিলে যশোর, বেনাপোল ‡cvU© থানার মামলা নং-2৬ তারিখ-25/০5/২০২৪ ধারা-407/420/34 পেনাল কোড।

এ সংক্রান্তে জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার করার জন্য মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় অর্পন করতঃ কঠোর নির্দেশ প্রদান করেন।

গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ

পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় জনাব রুপন কুমার সরকার, অফিসার ইন-চার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/শফি আহম্মেদ রিয়েল, এসআই মোঃ শামীম হোসেন, এএসআই/রনজন কুমার বসু, এএ্সআই/ মোঃ নাজমুল ইসলাম কং/ আঃ বাতেন, কং/ মোঃ শামসুজ্জোহা, কং/ মিটুল, একটি চৌকস টিম অত্র মামলার ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুত্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে বাগেরহাট,

গাজীপুর ও ঢাকা জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত 0৫ জন আসামীকে গত ইং 0২/0৭/2024 তারিখ গাজীপুর ও ঢাকা জেলা থেকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ঘটনায় চুরি করা ১। ১২১ বক্স TENALLOY Z PLUS 3.15MMX450MM. Pallets, ২। ১৪৬ বস্তা AUTOMELT 4MM, SUPABASE-X-PLUS 4MMX450MM উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো

১। ফেরদৌস হাওলাদার @ মামুন(৪০), পিং-মৃত সিরাজ হাওলাদার, সাং-হরিকুমিরিয়া ৬নং ওয়ার্ড, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-আলীপুর, শ্বশুর-সাইদ হাওলাদার এর বাড়ী, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী (ঢাকা মেট্রো ট-২৪-০৭১৯ এর ড্রাইভার পরিচয় দানকারী) ও মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী 

২। শাহাদৎ @ শাহাদত মোল্লা(৪২), পিং-মৃত সাত্তার মোল্লা, সাং-পাটগাতি মধ্যপাড়া ৯নং ওয়ার্ড, থানা-টঙ্গীবাড়ী, জেলা-গোপালগঞ্জ,

৩। মোখলেছুর রহমান খান @ মোখলেস(৩৭), পিং-মিরাজ খান, সাং-ঘুমগাও, রুপসি ৮নং ওয়ার্ড, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-গাজীপুর বোর্ড বাজার, সেলিম মিয়ার টিনশেড বাড়ীর ভাড়াটিয়া, থানা ও জেলা-গাজীপুর, 

৪। ফারুক হোসেন(৪০), পিং-ফজল হোসেন, মাতা-ফাতেমা বেগম, সাং-পোড়াভিটা দক্ষিণপাড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি সাং-বাইমাইল শহীদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, জেলা-গাজীপুর,

৫। শহিদুল ইসলাম(৪৫), পিং-মোঃ হাবিবুল্লাহ, সাং-১৮৬/১ লালবাগ রোড, রসুলবাগ, ২৬নং ওয়ার্ড, থানা-লালবাগ, জেলা-ঢাকা’।উদ্ধারকৃত আলামতঃ ১২১ বক্স TENALLOY Z PLUS 3.15MMX450MM. Pallets, ১৪৬ বস্তা AUTOMELT 4MM, SUPABASE-X-PLUS 4MMX450MM

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews