1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছায় সমবায় সমিতির সাবেক সভাপতির বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা

  • মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

চৌগাছায় সমবায় সমিতির সাবেক সভাপতির বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা

যশোর অফিস :

যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি কার্তিক কুমার বিশ^াসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতের মামলা করেছেন বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জয় কুমার রায়।

বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ এই তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগ, চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড়টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে চাষাবাদ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি।

২০২২ সালের ১১ মার্চ থেকে ২০২৩ সালের ৩ মার্চ পর্যন্ত বাওড়ের মাছ বিক্রির ২৯ লাখ ৮৫ হাজার ১১১ টাকা সমিতির সাবেক সভাপতি কার্তিক বিশ^াসের কাছে গচ্ছিত রাখা হয়।

সমিতির সদস্যরা আসামির কাছে টাকার হিসেব চাইলে তিন লাখ ৯০ হাজার টাকার হিসেবে দিতে পারেনি। কমিটির সদস্যদের চাপের মুখে আসামি স্বীকার করে নিজ প্রয়োজনে ওই টাকা খরচ করে ফেলেছেন।

তছরুপকৃত টাকা ফেরত চাইলে সে আজ না কাল বলে ঘুরাইতে থাকে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৩ সালের ৮ মার্চ সমিতির সাধারণ সভায় রেজুলশন করা হয়।

তছরুপকৃত টাকা ফেরত দিতে বললে আসামি দম্ভ করে বলে টাকাই দিবো না, পারলে আদায় করে নে।  এই বিষয় নিয়ে  বেশি বাড়াবাড়ি করলে খুন গুম করে লাশ গুম করবে বলে ঘটনাস্থল ত্যাগ করে।

আসামি সাম্প্রতিকালে অজ্ঞাত আসামিদের নিয়ে বাওড় দখলের অপতৎপরতা চালিয়ে আসছে। বাদী নিরুপায় হয়ে আদালতে শরনাপন্ন হয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews