1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শায় ডিজিটাল ল্যাবে আগুন, ২০লাখ টাকার ক্ষতি

  • বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় নিজস্ব উদ্যোগে তৈরি করা একটি ডিজিটাল ল্যাব আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে ২০ লাখ টাকা মূল্যের কম্পিউটার সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই প্রতিষ্টানের মালিক।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন,বুধবার গভীর রাতে উপজেলার জামতলা বাজারে ‘মায়া ডিজিটাল ল্যাবে’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
মায়া ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপক রায়হান আলি বলেন, রাতে নৈশ প্রহরীদের মাধ্যমে সংবাদ পেয়ে এসে দেখি আগুন পুরোপুরি তখনও ধরেনি। তিনি অভিযোগ করেন বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারনে তার এতো বড় ক্ষতি হয়ে গেছে। বারবার তাদের ফোন দেওয়া সত্বেও তারা সাড়া দেয়নি। পরে বাগআচড়া পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে যেয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার ব্যবস্থা করা হয়। এসময় দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সরকারি নাম্বারের ফোনটি পাশে ফেলে রেখে অন্য ফোনে খোশগল্প করছিল।
মায়া ডিজিটাল ল্যাবের সত্ত্বাধিকারী ইকবল হোসেন বলেন, আগুনে ল্যাবে থাকা একাধিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার মেশিন, ফটোকপি মেশিন, লেমিনেটিং মেশিন, ক্যামেরা, সিসিটিভি, আইপিএস সহ আনুষঙ্গিক সকল সরঞ্জাম সম্পুর্ন পুড়ে নষ্ট হয়েছে। এতে অন্তত ২০লাখ টাকার কম্পিউটার সামগ্রী পুড়ে গেছে।  বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলে, আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যেত। তিনিও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে অভিযোগ দেন।
এ ব্যাপারে শার্শা থানায় একটি সাধারণ ডাইরি করা হবে বলে জানান ইকবল হোসেন।
আঃজলিল

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews