1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের টাকা আত্মসাৎ এর দায়ে সাবেক ব্যবস্থাপক সহ দুইজনকে সশ্রম কারাদণ্ড

  • সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

অভয়নগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের টাকা আত্মসাৎ এর দায়ে সাবেক ব্যবস্থাপক সহ দুইজনকে সশ্রম কারাদণ্ড

যশোর অফিস :

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার টাকা আত্মসাতের দায়ে সাবেক ব্যবস্থাপক শেখ আক্তার-উল-হাবীবসহ দুই জনকে সাত বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। 

রোববার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার সাবেক ব্যবস্থাপক খুলনার দৌলতপুর এলাকার শেখ আক্তার-উল-হাবীব ও দৌলতপুর উপজেলার পাবলা বনিক পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে নওয়াপাড়া বাজারের মেসার্স রুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ব্যবসায়ী শাহাবুদ্দিন স¤্রাট। 

মামলা সূত্রে জানা যায়, আসামি শেখ আক্তার-উল-হাবীব ২০০৬ সালের ২৩ আগস্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অভয়নগরের নওয়াপাড়া বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।

তিনি সেখানে কর্মরত থাকাকালীন তৎকালীন ক্রেডিট অ্যাডভান্স অফিসার এ জে এম মোসলেহ উদ্দিনের সহায়তায় নওয়াপাড়া বাজারের রুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী 

শাহাবুদ্দিন স¤্রাটকে ৯০ লাখ টাকার সিসি লোন প্রদানসহ অনৈতিকতার আশ্রয় নিয়ে সার বিক্রি এবং ওই সার ব্যবসায়ীর সাথে যোগসাজসে বিভিন্ন সময় মোট ৬৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাত করেন। দুদক এ বিষয়টি অনুসন্ধানকালে ২০০৯ সালের ১৮ জুলাই মারা যান ব্যাংক কর্মকর্তা এ জেড এম মোসলেহ উদ্দিন।

 এর প্রেক্ষিতে দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক মো. জাহিদ হোসেন ২০১২ সালের ৩০ মে শেখ আক্তার-উল-হাবীব ও শাহাবুদ্দিন স¤্রাটকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে উল্লিখিত দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

ওই মামলায় আসামি শেখ আক্তার-উল-হাবীব ও শাহাবুদ্দিন স¤্রাটের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews