1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিদ্যুৎতের বকেয়া বিল চাওয়ায় এক কর্মীকে মারপিট ও জখমের ঘটনায় এক যুবক আটক

  • রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

যশোরে বিদ্যুৎতের বকেয়া বিল চাওয়ায় এক কর্মীকে মারপিট ও জখমের ঘটনায় এক যুবক আটক 

যশোর অফিস :

যশোরে বিদ্যুৎ এর বকেয়া বিল চাওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মীকে মারপিটে জখমের ঘটনায় দায়েরকরা মামলায় পুলিশ এনামুল গাজী (৩৪) নামে এক যুবককে আটক করেছে। তিনি যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের আছির উদ্দিন গাজীর ছেলে।

এই ঘটনায় আরো তিনজনকে আসামি করে মামলা হয়েছে। অন্য আসামিরা হলো, ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আসলাম হোসেন (৩৮),

আছির উদ্দিন গাজীর ছেলে ইকরামুল গাজী (৩৬) এবং আকরাম আলীর ছেলে আসাদ আলী (২১)।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) নাবিব আহমেদ সাঈদ এজাহারে উল্লেখ করেছেন,

 আসামি আসলাম হোসেনের কাছে গত মে ও জুন মাসের ২হাজার ২শ’ টাকা পাওনা থাকে। সমিতির ওয়ারিং পরিদর্শক ফকরুল ইসলাম (৩৯) বকেয়া পরিশোধের জন্য বারবার তাগিদ দেন। কিন্তু আসামি আসলাম কোন কর্ণপাত করেনা। 

বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়। গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফকরুলসহ তিনজন কর্মী মানিকদিহি গ্রামের আসালামের বাড়িতে যান এবং বয়েকা বিল পরিশোধের জন্য বলে।

সে সময় আসলাম রাগান্বিত হয়ে তাকে গালিগালাজ করে। গালি দিতে নিশেধ করায় অন্য আসামিরা মিলে ফকরুলকে মারপিট করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কিল ঘুষি মেরে জখম করে। 

গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে অন্যান্য লোকজন এগিয়ে আসলে আসামিরা তাদের ছেড়ে দেয়। পরে ফকরুলকে উদ্ধার করে যশোর জেনারলে হাসপাতালে ভর্তি করা হয়। এবং কোতয়ালি থানায় মামলা করা হয়।

কোতয়ালি থানার এসআই তাপস কুমার আঢ্য জানিয়েছেন, মামলা হওয়ার পর মানিকদিহি গ্রাম থেকে আসামি এনামুল গাজীকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews