1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পিতা-মাতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

  • রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যশোরে পিতা-মাতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

যশোর অফিস :

যশোরের চৌগাছায় মহির ও আনোয়ারা দম্পতি হত্যা মামলায় ছেলে মিলন উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। 

আজ রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৭ম) আদালতের বিচারক জুয়েল অধিকারী এ আদেশ দিয়েছেন। আদালতের পেশকার শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি মিলন উদ্দীন (৩২) উচ্ছৃংখল প্রকৃতির লোক। সে তার পিতা-মাতার কাছ থেকে টাকা নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো। তাকে কাজকর্ম করার কথা বললেও সে শুনতো না। 

২০১৯ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সে তার পিতা মহির উদ্দীনের (৬২), কাছে হাত খরচের জন্য ২ হাজার টাকা চায়। টাকা না দেয়ায় মিলন ঘরে থাকা ধারালো গাছী দাঁ দিয়ে পিতাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

এসময় তার মা আনোয়ারা বেগম (৫৫) ঠেকাতে গেলে মিলন তাকেও কুপিয়ে জখম করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে মহির ও আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন তার ভাই হুমায়ুন কবির।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক জুয়েল অধিকারী আসামি মিলন উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews