গত ইং ২৮/০৬/২০২৪ তারিখ রাত ৯ টার সময় মনিরামপুর থানার মাছনা মোড়লপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন (৩৩) এর বসতঘরে বারান্দায় গলাকাটা লাশ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ।
এই সংক্রান্তে নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে মনিরামপুর থানার মামলা নং-২৪ তাং-২৯/০৬/২০২৪ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সামনুর মোল্লা সোহান এর নেতৃত্বে ডিবি’র এলআইসি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম সহ থানা পুলিশের একটি টিম তদন্তে নেমে মামলার রুজুর ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত অপরাধীকে
সনাক্ত করে ইং ২৯/০৬/২০২৪ তারিখ বিকাল সাড়ে ৫ টার সময় যশোর শহরের মুড়লী মোড় থেকে তদন্তে প্রাপ্ত আসামী রমজান হোসেন ওরফে বাবুকে গ্রেফতার করে তার দখল থেকে ভিকটিমের ঘর থেকে চুরি করা স্বর্ণালংকার,
আসামীর ব্যবহৃত মোবাইল উদ্ধারসহ আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার বসতবাড়ী থেকে হত্যাকাজে ব্যবহৃত ধারালো চাপাতি, ঘটনাস্থল থেকে চাপাতির রক্তমুছা কাপড় উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী রমজান হোসেন ওরফে বাবু একজন কুখ্যাত চোর ও মাদক সেবী। তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।
নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুনের সাথে আসামী রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্কছেদের চেষ্টায় ব্যর্থ হয়ে ঘটনার দিন নিহতের ভাষায় চুরির পরিকল্পনা করে বাড়ীতে যায়।
ইং ২৭/০৬/২০২৪ তারিখ। রাতে ওই বাড়ীতে গিয়ে অবস্থান করে গভীর রাতে চুরি সংঘটনের সময় টের পেয়ে তাদের মধ্যে ধস্তাধস্তির একপযায়ে ঘরে থাকা ধারালো চাপাতি দ্বারা গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মঙ্গলীকে হত্যা করে মঙ্গলীর ঘরে থাকা রুলি, স্বর্ণের কানের দুল,
নগদ ২২৫০/- টাকা চুরি করে পালিয়ে আসে রমজান। আসামীর তথ্য:মোঃ রমজান হোসেন ওরফে বাবু (২৭), পিতা- আলী আহমেদ, মাতা- আলেয়া বেগম, সাং-কামালপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামত হলো হত্যাকাজে ব্যবহৃত চাপাতি।চোরাই স্বর্ণালংকার।
নগদ ১২০০ টাকা।আসামীর ব্যবহৃত মোবাইল ফোন।রক্তমাখা কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করে।





Leave a Reply