1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি যশোরে আমেরিকা প্রবাসীর জমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগ

  • শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি যশোরে আমেরিকা প্রবাসীর জমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগ 

যশোর অফিস : 

যশোর শহরের বেজপাড়া পিয়ারীমোহন রোডে আমেরিকা প্রবাসী এক দম্পতির  জমি জাল দলিলের মাধমে দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মিজানুর রহমান ছোট বাবু ও বিপুল হোসেন ১৮২৯ দাগের ১০ শতক জমির মধ্যে ১ দশমিক ৩৮ শতক জমি তাদের মা লুৎফুন নেছার নামে জাল দলিল করে নিয়েছেন।

ছোট বাবু ও বিপুল এ জমির শুধু জাল দলিলই নয়, এরমধ্যে নামপত্তন করে ডেভলপার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে বাড়ির নকশা পাশ করে নিয়েছেন পৌরসভা থেকে। এ জমির খাজনা দিতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে বলে জানান জমির মালিক রুহুল আমিন।

অভিযোগে জানা গেছে, রুহুল আমিন দম্পতি দীর্ঘ বছর আমেরিকা প্রবাসী। শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের আরএস ৭৮৪ খতিয়ানের ১৮২৯ দাগের ১০ শতক জমি পৈত্রিক সূত্রে মালিক। এ জমি তিনি দীর্ঘ বছর ধরে কর-খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছেন। চলতি বছর খাজনা দিতে গিয়ে বাধে বিপত্তি।

তার মালিকানা ১০ শতক জমির মধ্যে ১ দশমিক ৩৮ শতক জমি ৫০৩৮/২১ দলিলের মাধ্যমে বিক্রি হয়ে গেছে। যার গ্রহিতা প্রতিবেশী লুৎফুন নেছা। এ জাল দলিল দিয়ে লুৎফুন নেছার দুই ছেলে ছোট বাবু ও বিপুল সদর ভুমি অফিসে আবেদন করে নামপত্তনও করে নিয়েছেন।

একই সাথে ছোট বাবু ও বিপুল তাদের জমির সাথে জালিয়াতি করে নেয়া ১ দশমিক ৩৮ শতক জমি তাদের জমির সাথে একিভুত করে একটি ডেভলপার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে পৌরসভা থেকে ভবন তৈরীর নকশা অনুমোদন করিয়েছেন। 

প্রকৃত পক্ষে এ জমি রুহুল আমিন দম্পতি কারো কাছে বিক্রি করেননি। পরে তিনি রেজিস্ট্রি অফিস থেকে ৫০৩৮/২১ নম্বর দলিলের নকল তুলে দেখেন সদরের বড়হৈবতপুর মৌজার একটি জমির দলিলের নম্বর। রুহুল আমিন দম্পত্তির জমির দাগ-খতিয়ানের সাথে এ দলিলের জমির দাগ-খতিয়ানের কোন মিল নেই।

রুহুল আমিন জানিয়েছেন, তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতক জমি দীর্ঘ বছর ধরে কর-খাজনা দিয়ে ভোগ দখল করে আসছেন। ছোট বাবু ও তার ভাই বিপুল জালজালিয়াতি করে তাদের মায়ের নামে এ জমির ১ দশমিক ৩৮ শতক জমি দলিল করে নিয়েছিলেন। এ বছর খাজনা দিতে গিয়ে বিষয়টি বুঝতে পেরে সদর ভুমি

অফিসে লুৎফুন নেছার নামে নামপত্তন বাতিল চেয়ে মিস মামলা করি। শুনানি শেষে ওই নামপত্তন বাতিল ও আমার দাগের সাথে একিভুত করার আদেশ দিয়েছেন কর্তৃপক্ষ। তিনি এ জালিয়াতি চক্র সনাক্ত ও তাদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews