1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংবাদ সম্মেলনে অভিযোগ:যশোরে শহীদ পরিবারের বাড়িঘর ভেঙে লুটের ঘটনায় মামলা নেয়নি পুলিশ, প্রাণ সংশয়ের কথা জানালেন ভুক্তভোগীরা

  • শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

সংবাদ সম্মেলনে অভিযোগ:যশোরে শহীদ পরিবারের বাড়িঘর ভেঙে লুটের ঘটনায় মামলা নেয়নি পুলিশ, প্রাণ সংশয়ের কথা জানালেন ভুক্তভোগীরা

যশোর অফিস : 

জেলা আওয়ামী লীগের সভাপতি কর্তৃক শহীদ পরিবারের সন্তানের বসতঘর ভেঙে নগদসহ কোটি টাকার সম্পদ লুটপাটের ঘটনায় মামলা নেয়নি পুলিশ। আজ শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়েছে।

একইসাথে প্রাণ নিয়ে বাড়ি ফেরার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত আসাদুজ্জামানের বড় ছেলে আকরাম হোসেন। তিনি বলেন,

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বেয়াই নুরুল ইসলাম শিল্প ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধ না করায় ২.৯৭ একর জমি নিলাম করে ব্যাংক। সেই নিলামকৃত জমি কিনেছিলাম আমরা।

পরবর্তীতে ওই জমি দখলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি ধামকি দেয়া হচ্ছিলো। সর্বশেষ দখল নিতে ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন দুই শতাধিক সন্ত্রাসী ও স্কেভেটর,

টলি নিয়ে হামলা চালান। ওই সময় তারা বাড়ির সবাইকে জিম্মি করে পুরো বাড়ি গুঁড়িয়ে দেয়। এছাড়া ঘরে রক্ষিত জমি কেনার নগদ ১০ লাখ টাকা, ৩০ ভরি সোনার গহনা, তিনটি গরু, ছয়টি ছাগল,

প্রায় ৬০ টন ধান ও গমসহ কোটি টাকার মালামাল সাত-আটটি ট্রাক্টরের টলিতে করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই থানায় অভিযোগ দেয়া হলেও তা মামলা হিসেবে গ্রহণ করেনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের নিলামে ক্রয়কৃত সম্পত্তি বুঝিয়ে দিতে এবং জুলুম নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি , আওয়ামী লীগ সভাপতির সন্ত্রাসী বাহিনীর কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলন শেষে প্রাণ নিয়ে বাড়ি ফেরার বিষয়েও শঙ্কা প্রকাশ এবং আগামীকাল রবিবার সকালে শহরের মুজিব সড়কে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের আটকের দাবিতে তারা মানববন্ধন করবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত আসাদুজ্জামানসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।মামলার বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হামিদপুরের ঘটনায় কেউই আমার সঙ্গে মামলার বিষয়ে কথা বলেননি। কাগজপত্রসহ থানায় এলে অবশ্যই মামলা গ্রহণ করা হবে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews