1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী পালিত মধুসূদন একাডেমী পুরস্কার- পেলেন লেখক ও গবেষক ড. রাহেলা রাজিব

  • শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী পালিত

মধুসূদন একাডেমী পুরস্কার- পেলেন লেখক ও গবেষক ড. রাহেলা রাজিব

মোঃ জাকির হোসেন, কেশবপুর  যশোর প্রতিনিধি :

কেশবপুরের সাগরদাঁড়ীতে আধুনিক বাংলা সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

 ২৯ জুন দিনব্যাপী সাগরদাঁড়ীর মধুসূদন মিউজিয়ামে মধুসূদন একাডেমীর আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মধুুসূদনের অবক্ষয় মুর্তিতে পুষ্পস্তবক অর্পণ,

 আলোচনা সভা, মধুসূদন একাডেমী পুরস্কার-২০২৩ অর্পণ, ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান, আবৃত্তি, কবিতা পাঠ, মধুগীতি পরিবেশন ও ভারত থেকে প্রকাশিত পিলসুজ পত্রিকার মধুসূদন সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। 

মধুসূদন একাডেমীর চেয়ারম্যান কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও শিশু একাডেমীর সংঙ্গীত বিভাগের প্রশিক্ষক শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী এবং রিয়াজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মধুসূদন একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কবি মকবুল মাহফুজ, সিঙ্গিয়া আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক সৈয়দ এমদাদুল হক, রঘুনাথপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি হোসাইন নজরুল প্রমুখ।

অনুষ্ঠান শেষ অংশে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট লেখক ও গবেষক ড. রাহেলা রাজিব-কে মধুসূদন একাডেমী পুরস্কার-২০২৩  প্রদান করা হয়।  

উল্লেখ্য, মহাকবি মাইকেল মদুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

১৮৭৩ সালের ২৯ জুন মাত্র ৪৯ বছর বয়সে তিনি কলকাতার একটি হাসপাতালে  মৃত্যু বরণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews