ইউজিসি কর্তৃক প্রনীত পেনশন বাতিল এবং অভিন্ন নীতিমালা প্রতিহতের জন্য পরবর্তী করণীয় শীর্ষক’ এক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) কেন্দ্রীয় গ্যালারিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতির উদ্যোগে সংগঠনের সভাপতি শওকত ইসলাম সবুজ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর সভাপতি মহিউদ্দিন খন্দকার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর প্রধান উপদেষ্টা আতিয়ার রহমান।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যবিপ্রবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply