1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে এ্যারিষ্টোফুডের ৫৯ শতক জমি দখলে মরিয়া একটি চক্র, থানায় অভিযোগ

  • বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

যশোরে এ্যারিষ্টোফুডের ৫৯ শতক জমি দখলে মরিয়া একটি চক্র, থানায় অভিযোগ

যশোর অফিস :

যশোরের এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেডের জমি জোর করে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি ভুমিদস্যু চক্র। প্রতিষ্ঠানের নিজ নামীয় সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৫৯ শতক জমি স্থানীয়রা দখলের পাইতারা করছে। দিনরাত নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছেন তারা। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ওই সন্ত্রাসীচক্রের ভয়ে ওই জমিতে যেতে পারছেন না।

কর্মকর্তা কর্মচারীদের দেখলেই নানা ধরণের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মুনায়েম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু তাতেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

পরিচালক আব্দুল মুনায়েমের অভিযোগ, রামনগর মৌজায় জেএল নং-৮৪, খতিয়ান নং ৫৮৩,১৫৩৮.১৫৩৭ দাগ নাম্বার ৩২৮০,৩২৮১ ও ৩২৮৫ এ ৫৯.৫০ শতক জমি ২০১৭ সালের ১০ এপ্রিল ক্রয় করে এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেড। এরপর তারা পুরো জমি টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নেন। এছাড়া ওই জমিতে তারা পাঁকা ঘর তৈরী করে সেখানে জ¦ালানী গ্যাস ও সিলিন্ডারের ব্যবসা শুরু করে।

এরমাঝে গত ২৫ এপ্রিল ওই জমির টিনের বেড়া সরিয়ে প্রাচীর দেয়ার কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। দুইদিন পর স্থানীয় একদল সন্ত্রাসী এসে কাজে বাধা দেয়। এমনকি তাদের রাজমিস্ত্রিকে মারপিট করে জখম করে।

পরে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সেখানে যেয়ে রাজমিস্ত্রিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন,

এ ঘটনার নেপথ্যে রয়েছেন রাজারহাটের ইয়াসিন উদ্দীন চুন্নু নামের একজন। ওই চ্ন্নুুই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে তাদেরকাছে নানা ভাবে চাঁদাদাবি করে আসছেন। শুধুই তাই নয়, জাল একটি দলিল তৈরী করে ওই জমি তার বলে দাবি করছেন। এ নিয়ে বিভিন্ন সময় আদালতে ষড়যন্ত্রমূলক মামলা করে তাদের প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন করছেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের সাথে নিয়ে বিষয়টি বেশকয়েকবার মিমাংসা করা হয়েছে। তারা এ চুন্নুকে প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু চুন্নু কারও কথায় শুনছেন না। নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews