1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফেনসিডিলের মামলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

  • বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যশোরে ফেনসিডিলের মামলায় তিন
মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

যশোর অফিস : 

ফেনসিডিলের আলাদা মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের আমড়াখালি কাগমারি গ্রামের আলমগীর হোসেনের ছেলে জসিম উদ্দিন জব্বার, সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন ও খুলনা রূপসার বেলফুলয়া গ্রামের বাসিন্দা ও ঝালকাঠি সদরের গাবখান গ্রামের মৃত ইসমাইল আলী খাঁর ছেলে শওকত আলী খাঁ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জুলাই শার্শা থানা পুলিশ বেনাপোল মহাসড়কের সাভারন-সাতক্ষীর মোড় থেকে শওকত আলীকে আটক ও তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানার আটক শওকতের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক শওকতকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক ফারজানা ইয়াসমিন।

অপরদিকে, ২০১৮ সালের ১০ আগস্ট ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ‘ক’ সাকেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পৌরসভার আমড়াখালি কাগমারি ময়লাখানায় অবস্থান নেন।

সকাল সোয়া ৫টার দিকে দুইজন লোক মাথায় বস্তা নিয়ে ময়লাখানার সমনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় জসিম উদ্দিন ও রাকিবকে আটক ও তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করে ৪৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে আটক দুইজনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সৈয়দ নুর মোহাম্মদ।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচহাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক শিমুল কুমার বিশ্বাস। তিন আসামিই পলাতক রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews