1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর নগর ও সদর উপজেলা বিএনপির দোয়া মাহফিল

  • বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর নগর ও সদর উপজেলা বিএনপির দোয়া মাহফিল

শহিদ জয়, যশোর অফিস :

মঙ্গলবার যশোর বিএনপির জাতীয় নির্বহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ডামি সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। সরকার জানে বেগম খালেদা জিয়া একটি শক্তির আধাঁর। যাকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পরও, তার নামের ওপর দেশের গণতন্ত্রকামী মানুষ আজও একতাবদ্ধ হয়। বেগম খালেদা জিয়ার কথা বন্ধ করে দেওয়ার পরও, নীরবতার কি শক্তি সেটি আজ দেশের জনগণ সেটি প্রত্যক্ষ করে। আপনি (প্রধানমন্ত্রী) স্বয়ং সেটি উপলদ্ধি করেন। যার কথা দেশের কোটি কোটি মানুষের মুখে উচ্চারিত হয়।

গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনি সাম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র ঘুরে এসেছেন। জনগণ জানতে চায়, আপনি দেশের জন্য কি এনেছেন? আপনি তো সবকিছু দিয়ে এসেছেন। বিষয়টি এমন যেন, আপনি আপনার পৈত্রিক সম্পত্তি দিয়ে এসেছেন। দেশের স্বার্থ বিক্রি কিংবা দেশের বুক চিড়ে রেল ট্রানজিট চুক্তি করার অধিকার কে দিয়েছে আপনাকে? এই দেশের জনগণের ভোটে তো আপনি নির্বাচিত নন। জনগণের সমর্থনে তো আপনি প্রধানমন্ত্রীর আসনে বসেননি। যে নির্বাচন দেশের জনগণ বর্জন এবং বয়কট করেছিল,সেই ডামি নির্বাচনে আপনি প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত। আপনার ( প্রধানমন্ত্রী) কর্মকান্ড প্রমাণ করে, আপনি একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী নন। একটি রাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত সরকারের উদ্দেশ্যে বলেন, প্রহসনের বিচারে বেগম খালেদা জিয়াকে বন্দি করে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। কিন্তু আপনার দলের আতি পাতি নেতারাও কিছু হলে, বিদেশে পাড়ি জমায় উন্নত চিকিৎসার্থে। অথচ বেগম খালেদা জিয়াকে সেদিন গভীর রাতে শুধুমাত্র আপনার ( সরকার) নিদের্শনার কারণে একটি বেসরকারি হাসপাতাল তার জীবন রক্ষার ইনজেকশন এবং দিতে অপারগতা প্রকাশ করেছিল। কোন ব্যাক্তির কৃপায় কেউ বেঁচে থাকে না। মহান রাব্বুল আলামীনে অশেষ কৃপায় আপনাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে অবস্থান করছেন এবং করবেন।

পরে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews