1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শেখহাটিতে পড়ার ঘরে ঢুকে এসএসসি পরিক্ষার্থীকে ছুরিকাঘাত ও বাড়ি ভাংচুরের অভিযোগ

  • বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোরের শেখহাটি কালীতলা গ্রামে পড়ার ঘরে ঠুকে এক এসএসসি পরিক্ষার্থীকে ছুরিকাঘাত, বাড়ি ভাংচুর ও লুটের অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল তিনটার পর । পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শুভ হোসেন তরফ নওয়াপাড়া কালীতলা এলাকার আশরাফ হোসেনের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় চারজনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আশরাফ হোসেন । পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে।

– Advertisement –

আশরাফের দেয়া অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার দুপুর তিনটায় শুভ কালীতলা গ্রামের কৃষ্ণর বাড়িতে প্রাইভেট পড়তে যায়। শুভ যখন ঘরে যেয়ে পড়া শুরু করে ঠিক তখনই নওয়াব আলীর খেজুরবাগান এলাকার মৃত রহিমের ছেলে সুমন ওরফে সাদা সুমন, কালীতলার ফজলুর ছেলে হযরত ওরফে পাশা, সুলতানপুরের মনুর ছেলে দিপু ওরফে ডেঞ্জার দিপু ও মিয়া বাড়ি মোড়ের টনির ছেলে সৌরভ ওরফে গুটি সৌরভ সহ আরও কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে শুভর উপর আক্রমন চালায়। এসময়  তারা শুভর বাম হাতে ও বাম পায়ে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার পরপরই আসামিরা বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় ৫০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে ও ঘরে রক্ষিত দুইলাখ ৮০ হাজার টাকা লুট করে বিবাদীরা।
বাদীর দাবি, বিবাদীরা এলাকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। শুভকে তাদের দলে ভিড়াতে চাই বিবাদীরা। শুভ না যাওয়ায় তাকে পূর্বপরিকল্পিতভাবে ছুরিকাঘাত ও বাড়িতে হামলা চালানো হয়েছে ।

এ বিষয়ে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ  এসআই একরামুল হুদা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে শুভর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে, ঘরবাড়ি ভাংচুর ও  লুটের আলামত তেমনটি পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানান মি.একরামুল হুদা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews